NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা


খবর   প্রকাশিত:  ০৭ জুন, ২০২৬, ০৯:০৬ এএম

রাজকুমারী অ্যানের ছেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের মিলনমেলা

ব্রিটিশ রাজকুমারী অ্যানের পুত্র পিটার ফিলিপসের বিয়েতে অংশ নিয়েছেন রাজা চার্লস ও ব্রিটেনের জ্যেষ্ঠ রাজপরিবারের সদস্যরা। শনিবার (৬ জুন) দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের সাইরেন্সেস্টারের কাছে কেম্বলের অল সেন্টস চার্চে এক ব্যক্তিগত অনুষ্ঠানে এই রাজকীয় বিয়ের আয়োজন করা হয়।

 

বিয়েতে বর পিটারের মা রাজকুমারী অ্যান, তার স্বামী টিমোথি লরেন্স ছাড়াও উপস্থিত ছিলেন রাজা চার্লস, রানি ক্যামিলা এবং সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী কেট মিডলটন। এ ছাড়া প্রিন্স অ্যান্ড্রুর দুই কন্যা রাজকুমারী ইউজেনি ও বিয়াট্রিসসহ রাজপরিবারের অন্যান্য জ্যেষ্ঠ সদস্যরাও এই আনন্দঘন মুহূর্তে যোগ দেন।

প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের জ্যেষ্ঠ নাতি পিটার ফিলিপস বর্তমানে ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারের তালিকায় ১৯তম স্থানে রয়েছেন। তবে তিনি রাজপরিবারের কোনো আনুষ্ঠানিক দায়িত্ব পালন করেন না; পেশাগত জীবনে তিনি একজন ক্রীড়া ব্যবস্থাপনা নির্বাহী হিসেবে কাজ করছেন।

অন্যদিকে, কনে হ্যারিয়েট স্পার্লিং পেশায় একজন শিশুরোগ বিশেষজ্ঞ নার্স।

 

এটি পিটার ফিলিপসের দ্বিতীয় বিয়ে। এর আগে অটাম কেলির সঙ্গে তার প্রথম বিয়ে হয়েছিল, যা ২০২১ সালে বিবাহবিচ্ছেদের মাধ্যমে শেষ হয়।

সূত্র : রয়টার্স