NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

‘সেভেন আপের’ রাতে ব্রাজিলের রেকর্ড কেড়ে নিল জার্মানি


খবর   প্রকাশিত:  ১৫ জুন, ২০২৬, ০৯:০৬ এএম

‘সেভেন আপের’ রাতে ব্রাজিলের রেকর্ড কেড়ে নিল জার্মানি

নিজেদের দিনে জার্মানি কতটা ভয়ংকর হতে পারে তার প্রমাণ আরেকবার দিল তারা। তাদের আগুনে পুড়ে আজ রাতে হিউস্টনে ছারখার হলো কুরাসাও।

বিশ্বকাপের ইতিহাসে প্রথম ম্যাচ খেলতে নেমে জার্মানির কাছে ৭-১ গোলে হেরেছে তারা।

 

আয়তনের হিসেবে বিশ্বকাপের ক্ষুদ্রতম দেশকে ‘সেভেন আপ’ খাইয়ে ব্রাজিলকে দুঃস্মৃতি মনে করিয়ে দিলো জার্মানি। ১৭১ বর্গমাইলের কুরাসাওকে যত গোলে হারিয়েছে ঠিক তত গোল ২০১৪ বিশ্বকাপে ব্রাজিলকে দিয়েছিল ৪ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। ঘরের মাঠ বেলো হরিজেন্তে ৭-১ গোলে হেরেছিল ব্রাজিল।

 

সেই দুঃস্মৃতি মনে করানোর রাতে ব্রাজিলের একটা রেকর্ডও আজ নিজেদের করে নিয়েছে জার্মানি। এতদিন ২৩৮ গোল নিয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোল করা দল ছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সেলেসাওদের রেকর্ডটা এখন জার্মানির। কুরাসাওয়ের জালে ৭ গোল দেওয়ায় এখন জার্মানির বিশ্বকাপ গোল ২৩৯টি।

 

 

গোলের পার্থক্য ১ হওয়ায়, ইঁদুর-বিড়াল লড়াইটা তাই ব্রাজিল-জার্মানির মধ্যে চলতে থাকবে। টুর্নামেন্টের শেষ পর্যন্ত যারা লড়াইয়ে টিকে থাকবে তারাই সুযোগ পাবে প্রতিদ্বন্দ্বীকে বড় ব্যবধানে পিছিয়ে ফেলতে। তবে তাদের বাইরে আর কোনো দল দুই শর ঘর স্পর্শ করতে পারেনি। ১৫২ গোলে তিনে আছে আর্জেন্টিনা।