NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

পদপিষ্ট হয়ে ভক্তের মৃত্যু, আল্লু অর্জুনকে আদালতে তলব


খবর   প্রকাশিত:  ২১ জুন, ২০২৬, ০৯:০৬ এএম

পদপিষ্ট হয়ে ভক্তের মৃত্যু, আল্লু অর্জুনকে আদালতে তলব

‘পুষ্পা ২’ ছবির প্রিমিয়ার শো চলাকালে হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ঘটে যাওয়া মর্মান্তিক পদপিষ্টের ঘটনায় আইনি প্রক্রিয়া নতুন মোড় নিয়েছে। এবার এই মামলায় অভিনেতা আল্লু অর্জুনকে আদালতে হাজির হওয়ার সমন জারি করেছেন হায়দরাবাদের নামপল্লি আদালত।

 

ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ২২ জুন (সোমবার) ব্যক্তিগতভাবে আদালতে উপস্থিত থাকতে হবে এই অভিনেতাকে। মামলায় চিক্কাডপল্লি পুলিশ আল্লু অর্জুনকে ১১ নম্বর আসামি হিসেবে উল্লেখ করেছে। অন্যদিকে সন্ধ্যা থিয়েটার কর্তৃপক্ষকে ১ থেকে ১০ নম্বর আসামি করা হয়েছে।

এ মামলায় মোট ১৯ জনের বিরুদ্ধে সমন জারি করা হয়েছে।

ইতিমধ্যে পুলিশ ২৩ জনের বিরুদ্ধে চার্জশিটও জমা দিয়েছে।

 

২০২৪ সালের ৪ ডিসেম্বর ‘পুষ্পা ২’-এর বিশেষ প্রদর্শনী চলাকালে সন্ধ্যা থিয়েটারে পদদলিতের ঘটনা ঘটে। এতে পদপিষ্ট হয়ে রেবতী নামে এক নারী নিহত হন এবং তাঁর ছেলে শ্রী তেজ গুরুতর আহত হন।

এদিকে মামলার অগ্রগতির মধ্যেই সম্প্রতি শ্রী তেজের পরিবারের সঙ্গে দেখা করেন আল্লু অর্জুনের বাবা আল্লু অরবিন্দ এবং অভিনেতার স্ত্রী স্নেহা রেড্ডি।

তারা পরিবারের খোঁজখবর নেন এবং ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন।

 

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আল্লু অরবিন্দ শ্রী তেজের ছোট বোনের লেখাপড়ার পুরো খরচ বহনের প্রতিশ্রুতিও দিয়েছেন। পাশাপাশি ‘পুষ্পা’ ছবির প্রযোজনা সংস্থা এবং আল্লু পরিবারের পক্ষ থেকে শ্রী তেজের চিকিৎসার ব্যয়ও বহন করা হচ্ছে বলে জানা গেছে।

দুর্ঘটনার পর শ্রী তেজকে অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ সময় তিনি সংজ্ঞাহীন ছিলেন।

পরে শ্বাসকষ্ট ও জটিল স্নায়বিক সমস্যার কারণে কয়েক সপ্তাহ ভেন্টিলেটরেও রাখা হয়।

 

প্রায় পাঁচ মাস নিবিড় পরিচর্যায় থাকার পর ২০২৫ সালের এপ্রিলে হাসপাতাল থেকে ছাড়পত্র পান তিনি। এরপর উন্নত স্নায়ুবিষয়ক চিকিৎসা ও পুনর্বাসনের জন্য তাঁকে রামগোপালপেটের একটি পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হয়।