NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

নির্ভীক সেনানী ছিলেন সাজেদা চৌধুরী : আমু


খবর   প্রকাশিত:  ২৭ নভেম্বর, ২০২৩, ০৫:৪৮ এএম

>
নির্ভীক সেনানী ছিলেন সাজেদা চৌধুরী : আমু

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, সাজেদা চৌধুরী একজন অকুতোভয় নির্ভীক সেনানী ছিলেন। তিনি ১৯৬৪ সাল থেকে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তিনি দলের সংকটকালে কখনও সরে যাননি।

সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট রাজনীতিবিদ ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

আমির হোসেন আমু বলেন, প্রতিটি আন্দোলনে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ১৯৭০ সালের নির্বাচনে তিনি সংসদ সদস্য হয়েছিলেন। একাত্তরের মুক্তিযুদ্ধে নারীদের সংঘটিত করা এবং তাদের মুক্তিযুদ্ধে পাঠানোসহ নানা কাজ তিনি মুজিবনগর সরকারের সঙ্গে মিলে করেছিলেন। বঙ্গবন্ধুকে হত্যার পরে জিয়াউর রহমান যে পলিটিকাল অ্যাক্ট করেছিল বঙ্গবন্ধুর নাম নিয়ে দল করা যাবে না, সেটার বিরোধিতায় তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করেছিলেন। তার সুদৃঢ় ভূমিকায় আমরা বঙ্গবন্ধুর নামে রাজনীতি করার সুযোগ পেয়েছিলাম। পরবর্তীতে তার নেতৃত্বে আমরা কাজ করেছি। শেখ হাসিনা দেশে আসার পর তিনি গ্রেপ্তারও হয়েছিলেন। তিনি নির্ভীকভাবে কাজ করেছেন, কোনো দিন পিছ পা হননি।