NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

ইংল্যান্ডকে রুখে দিল ঘানা


খবর   প্রকাশিত:  ২৪ জুন, ২০২৬, ০৯:০৬ এএম

ইংল্যান্ডকে রুখে দিল ঘানা

মাঠের সব পজিশনে দাপট দেখালেও ইংল্যান্ডের মুখে হাসিটা ছিল না। থাকবে কি করে? ফোঁটে হাসি থাকার জন্য যা দরকার সেই ‘সোনার হরিণ’ খ্যাত গোলের দেখাই তো পায়নি ‘থ্রি লায়নরা’।

 

বিপরীতে ইংল্যান্ডকে রুখে দিয়েছে ২১ শতাংশ বল পজিশন নিয়ে খেলা ঘানা। গোল শূন্যে ড্র হয়েছে ম্যাচ। তবে এক পয়েন্ট আদায় করে নেওয়া আফ্রিকান দলটি জয় পাওয়ার মতো উদযাপন করছে।

এ ড্রয়ে নকআউটে যাওয়ার পথটা সহজ হয়েছে বলেই হয়তো এমন আনন্দ ঘানার।

দুই দলের পয়েন্ট অবশ্য সমান ৪। গোল ব্যবধানে এগিয়ে থাকায় ‘এল’ গ্রুপে শীর্ষে ইংল্যান্ডই।

 

ঘানার ২ শটের বিপরীতে বোস্টনে আজ ১৯ শট নিয়েছে ইংল্যান্ড। তবুও ঘানার রক্ষণভাগ ও গোলরক্ষকের কাছে পরাস্ত হয়েছেন হ্যারি কেইন-বুকায়ো সাকারা।

জয় পাওয়ার সবচেয়ে সুবর্ণ সুযোগ এসেছিল ম্যাচের শেষ মুহূর্তে।

 

তবে ম্যাচের ৮৬ মিনিটে যেভাবে সুযোগটা মিস করলেন কেইন, তা এক কথায় অবিশ্বাস্য। ‘পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ’ দূরত্বে গোল করার সুযোগ পেয়েও বাঁ পায়ে বারের ওপর দিয়ে শট মারলেন ইংল্যান্ডের অধিনায়ক। কেইন এমন সুযোগ পাওয়ার আগে অবশ্য ভাগ্যেকেও পাশে পায়নি ইংলিশরা। নিকো ও’রাইলির হেডটা যে বারে লেগে ফিরে আসে।

 

তার আগে দুর্দান্ত এক সেভ দিয়ে ঘানাকে হার থেকে বাঁচান বেঞ্জামিন আসারে। ৮৫ মিনিটে সাকার বাঁকানো শটটা জাল খুঁজে নেওয়ার আগ মুহূর্তে ডান দিকে ঝাঁপিয়ে দুর্দান্ত সেভ দেন ঘানার গোলরক্ষক। এর আগে প্রথমার্ধের খেলা বিবর্ণে।