NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

মিয়ানমারে তুমুল সংঘর্ষে ৮৫ সৈন্য নিহত


খবর   প্রকাশিত:  ০৩ এপ্রিল, ২০২৫, ১১:৩৩ এএম

>
মিয়ানমারে তুমুল সংঘর্ষে ৮৫ সৈন্য নিহত

মিয়ানমারের দক্ষিণাঞ্চলের শান রাজ্যে দেশটির প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে তীব্র লড়াইয়ে জান্তা সেনাবাহিনীর অন্তত ৮৫ সদস্য নিহত হয়েছেন। সংঘর্ষে সৈন্যদের প্রাণহানির পর কয়েক দিন ধরে এই রাজ্যের পেকোন শহরের মোইবিতে বিমান থেকে গোলা ও কামান হামলা চালাচ্ছে মিয়ানমারের সামরিক বাহিনী।

সোমবার থাইল্যান্ডভিত্তিক মিয়ানমারের ইংরেজি দৈনিক দ্য ইরাবতির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, শান রাজ্যের মোইবি শহরে গত চার দিন ধরে বিমান ও কামান হামলা চালিয়ে আসছে সামরিক বাহিনী। প্রতিরোধ যোদ্ধাদের সাথে সংঘর্ষে সেনাবাহিনীর ৮০ জনের বেশি সদস্য নিহত হওয়ার পর হামলার তীব্রতা বৃদ্ধি করেছে মিয়ানমার জান্তা।

মিয়ানমারের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কায়াহ ও দক্ষিণাঞ্চলীয় শান রাজ্যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনার তথ্য সংগ্রহকারী স্থানীয় মানবাধিকার সংস্থা প্রোগ্রেসিভ কারেন্নি পিপলস ফোর্স (পিকেপিএফ)। এই সংস্থাটি বলেছে, শান রাজ্যে গত কয়েক দিনে জান্তা বাহিনীর অব্যাহত বোমা হামলায় প্রায় ১০০ বাড়িঘর ও ভবন একেবারে ধ্বংস হয়ে গেছে। বোমা হামলায় এক শিশুও নিহত হয়েছে।