NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

তিন শিল্পীর গান ‘পাই না তোকে’


খবর   প্রকাশিত:  ২৮ নভেম্বর, ২০২৪, ০৪:৩৫ এএম

>
তিন শিল্পীর গান ‘পাই না তোকে’

প্রকাশ পেল এই সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী সোমনূর মনির কোনাল ও মুহাম্মদ মিলনের প্রথম দ্বৈত গানের ভিডিও ‘পাই না তোকে’। গানটির কথা লিখেছেন জামাল হোসেন। ইমরান মাহমুদুলের সুর ও সংগীতায়োজনে এর ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা।

গানটি প্রসঙ্গে গায়িকা কোনাল বলেন, ‘রঙ্গন মিউজিকের সাথে এটা দ্বিতীয় কাজ। ইমরান এ লিরিকের যে সুর করেছে তা অনবদ্য। আর সৈকত রেজার মিউজিক ভিডিও মানে অন্যরকম কিছু।’

মুহাম্মদ মিলন বলেন, ‘ইমরান ভাইয়ার সুর সংগীতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি গান গেয়েছি। এই গানে সাথে আছেন কোনাল আপু। আমি গানটি নিয়ে বেশ আশাবাদী।’

অন্যদিকে ইমরান বললেন, ‘একটা ভালো লিরিক একটা ভাল সুর সৃষ্টির উৎস। ভীষণ আনন্দ নিয়ে জামাল হোসেনের লিরিকটায় সুর করেছি। আশা করছি এ গান দর্শকদের আনন্দ দেবে’।

উল্লেখ্য, রবিবার (১১ সেপ্টেম্বর) ইউটিউবে রঙ্গন মিউজিক চ্যানেলে গানচিত্রটি উন্মুক্ত করা হয়েছে। এতে মিলনের সঙ্গে মডেল হয়েছেন পাপড়ি পায়েল।