NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক


খবর   প্রকাশিত:  ০১ আগস্ট, ২০২৬, ১০:০৮ এএম

আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থাপনা নিশ্চিত করতে দেশের সব গণপরিবহনে আজ শনিবার (১ আগস্ট) থেকে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) সংযুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে। 

সম্প্রতি এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

প্রতিষ্ঠানটি জানায়, গণপরিবহন ব্যবস্থায় আধুনিক তথ্যপ্রযুক্তির সমন্বয়ের মাধ্যমে নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থাপনা নিশ্চিত করতে দেশের সব গণপরিবহনে ১ আগস্ট জিপিএস সংযুক্ত ও তা বাধ্যতামূলকভাবে চালু রাখতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ গত ১১ জুন এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

 

 

জিপিএস-ডিভাইসের কারিগরি বিবরণ বিআরটিএর স্থানীয় অফিস থেকে সরাসরি অথবা বিআরটিএর ওয়েবসাইট (www.brta.gov.bd) এ পাওয়া যাচ্ছে। ১ আগস্ট থেকে রেজিস্ট্রেশন ও ফিটনেস দেওয়ার সময় জিপিএস সংযোজন সংক্রান্ত প্রমাণ বা কাগজপত্র সংশ্লিষ্ট বিআরটিএ অফিসে জমা ও মোবাইল অ্যাপস প্রদর্শনের জন্য গণপরিবহনের মালিক বা প্রতিনিধিদেরকে অনুরোধ করা হলো।

সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ধারা-২৫ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ এর বিধি-৫৫ অনুযায়ী সংশ্লিষ্ট গণপরিবহনে জিপিএস সংযুক্ত করা হয়েছে তা নিশ্চিত হয়ে গণপরিবহনের রেজিস্ট্রেশন প্রদান ও ফিটনেস সনদ নবায়ন করা হবে বলেও জানিয়েছে বিআরটিএ।