NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রবাসী কল্যাণ মন্ত্রী


খবর   প্রকাশিত:  ২৯ আগস্ট, ২০২৬, ১১:০৮ এএম

যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রবাসী কল্যাণ মন্ত্রী

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিতব্য তিন দিনব্যাপী ‘৪০তম ফোবানা কনভেনশন ২০২৬’-এ যোগ দিতে ঢাকা ত্যাগ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শুক্রবার (২৮ আগস্ট) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাই‌টে তিনি যুক্তরাষ্ট্রে যান।

 

 

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জা‌নি‌য়ে‌ছে, আগামী ৪ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত লস অ্যাঞ্জেলেসের ইউনিভার্সাল সিটির ‘ইউনিভার্সাল হিলটন কনভেনশন হলে’ উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশিদের সর্ববৃহৎ এই মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার ব্যবস্থাপনায় আয়োজিত এই সম্মেলনে যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে হাজার হাজার প্রবাসী বাংলাদেশি, কমিউনিটি লিডার এবং ব্যবসায়ীরা অংশগ্রহণ করবেন।

সম্মেলনের প্রথম দিন ৪ সেপ্টেম্বর বিকেল ৫টায় ইউনিভার্সাল হিলটন কনভেনশন হলে উদ্বোধনী আয়োজন অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দে‌বেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

উদ্বোধনী সেশনে লস অ্যাঞ্জেলেস্থ বাংলাদেশ কনসাল জেনারেল, হোস্ট কমিটি ও নির্বাহী কমিটির নেতৃবৃন্দও বক্তব্য দে‌বেন।

 

সফরের দ্বিতীয় দিন ৫ সেপ্টেম্বর দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত লস অ্যাঞ্জেলেসের মেয়রের সঙ্গে একটি বিশেষ বিজনেস লাঞ্চে অংশ নেবেন মন্ত্রী। ব্যবসায়ী নেতা ও বিশিষ্ট গুণিজনদের উপস্থিতিতে এই পর্বে অ্যাওয়ার্ড প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

একই দিন সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও অ্যাওয়ার্ড প্রদান পর্ব, যেখানে মন্ত্রী এবং উত্তর আমেরিকা ও কানাডার ফোবানা নেতৃবৃন্দ বক্তব্য দেবেন।

 

সফরের শুরুতে তিনি যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সার্বিক কল্যাণ, দ্বিপাক্ষিক ব্যবসায়-বাণিজ্য এবং শ্রমবাজার সংক্রান্ত নানা বিষয়ে আলোচনা করবেন। পাশাপাশি প্রবাসী বাংলাদেশি কর্তৃক আয়োজিত বিভিন্ন সামাজিক অনুষ্ঠানেও অংশ নেবেন।

সম্মেলন শেষে আগামী ৮ সেপ্টেম্বর মন্ত্রীর দেশে ফেরার কথা র‌য়ে‌ছে।