NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

‘তোমার কীর্তি চিরকাল মনে থাকবে’ জানিয়ে মেসির অবসরে বেকহ্যামের বার্তা


খবর   প্রকাশিত:  ০২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৯ এএম

‘তোমার কীর্তি চিরকাল মনে থাকবে’ জানিয়ে মেসির অবসরে বেকহ্যামের বার্তা

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন লিওনেল মেসি। আর দেখা যাবে নীল সাদা জার্সিতে খেলতে এই ফুটবলের যুবরাজকে।

গত বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিরুদ্ধে হারের পরই সিদ্ধান্ত নিয়েছিলেন অবসরের। সিদ্ধান্তটি দ্রুত নিতে হলো বাবার প্রয়াণের পর। মেসির অবসরের পর তাকে নিয়ে আবেগঘন বার্তায় ইংল্যান্ডের  সাবেক ফুটবলার ডেভিড বেকহ্যাম লিখেছেন, দেশকে সবচেয়ে সুন্দর মুহূর্ত উপহার দিয়েছ তুমি। তোমার কীর্তি চিরকাল মনে থাকবে।

 

ডেভিড বেকহ্যামের চেষ্টাতেই যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছিলেন লিওনেল মেসি। 

আবেগঘন বার্তায় বেকহ্যাম লিখেন, ‘এটা আমাদের জন্য এই মুহূর্তে পেছনে ফিরে তাকানোর ও উপলব্ধি,  স্বপ্ন নিয়ে আসা এক তরুণের শ্রেষ্ঠত্বের সাক্ষী হতে পেরে আমরা কতটা ভাগ্যবান। লিও তুমি কিন্তু দেশের, তোমার নিজের ও তোমার পরিবারের কাছে গর্ব। যে দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছে বছরের পর বছর, যেভাবে নেতৃত্ব দিয়েছে, তাতে শুধু আর্জেন্টিনা নয়, বিশ্বের লাখ লাখ শিশুকে তুমি অনুপ্রাণিত করে গিয়েছে।

’

 

২০০৬ সালে আর্জেন্টিনার জার্সিতে প্রথমবার অভিষেক হয় লিওনেল মেসির। সেই বছরই বিশ্বকাপের মঞ্চেও অভিষেক হয়। কিন্তু সেবারের বিশ্বকাপে একটি মাত্র গোল করছিলেন মেসি। পরেরবার ২০১০ বিশ্বকাপে যদিও পাঁচটি ম্য়াচ খেললেও কোনো গোল করতে পারেননি। এরপরের বার বিশ্বকাপে ২০১৪ সালে ফাইনালে পৌঁছেছিল আর্জেন্টিনা।

সেবার জার্মানির বিরুদ্ধে হেরে যায় নীল সাদারা। স্বপ্নপূরণ হয়নি ২০১৮ বিশ্বকাপেও। কিন্তু ২০২২ কাতার বিশ্বকাপে ফাইনালে জয় ছিনিয়ে নেয় আর্জেন্টিনা। সেবার ফাইনালে ফ্রান্সকে হারিয়ে দিয়েছিল লিওনেল মেসির দল। অধিনায়ক হিসেবে বিশ্বকাপ হাতে তোলার স্বপ্নপূরণ হয়েছিল মেসির। এবারও সুযোগ ছিল। কিন্তু স্পেনের বিরুদ্ধে হেরে সেই স্বপ্নভঙ্গ হয়ে যায়। 

 

দেশের জার্সিতে অবসরের আগে পর্যন্ত লিওনেল মেসি ২০৭ ম্যাচে ১২৫ গোল করেছেন। আন্তর্জাতিক ফুটবলে মেসিই দ্বিতীয় সর্বাধিক গোল সংগ্রহকারী। তালিকায় প্রথম স্থানে রয়েছেন রোনালদো। ২৩৩ ম্যাচ খেলে মোট ১৪৬ গোল করেছেন সিআরসেভেন।