NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

বাংলাদেশ কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াল যুক্তরাষ্ট্র


খবর   প্রকাশিত:  ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৯ এএম

বাংলাদেশ কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াল যুক্তরাষ্ট্র

জরুরি পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসাসেবা ও দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ কোস্ট গার্ডের সক্ষমতা জোরদারে জরুরি চিকিৎসা ও প্রশিক্ষণ সরঞ্জাম দিয়েছে যুক্তরাষ্ট্র।

বুধবার (৯ সেপ্টেম্বর) ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ৭ ও ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম ও টেকনাফে বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে এসব সরঞ্জাম হস্তান্তর করা হয়েছে।

 

ওভারসিজ হিউম্যানিটারিয়ান অ্যাসিস্ট্যান্স শেয়ার্ড ইনফরমেশন সিস্টেম (ওএইচএএসআইএস) প্রকল্পের মাধ্যমে এ সহায়তা দেওয়া হয়েছে। এতে রয়েছে জরুরি চিকিৎসার প্রয়োজনীয় সরঞ্জামসহ ১২০টি ট্রমা রেসপন্স ব্যাগ এবং কোস্ট গার্ড সদস্যদের সিপিআর প্রশিক্ষণের জন্য ২১টি ম্যানিকিন।

এ বিষয়ে যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রাই বলেন, এই সহায়তার মাধ্যমে জরুরি পরিস্থিতিতে বাংলাদেশ কোস্ট গার্ডের প্রাথমিক চিকিৎসা প্রদান এবং দুর্যোগ মোকাবিলার সক্ষমতা আরো শক্তিশালী হবে।

এই উদ্যোগ বাংলাদেশ কোস্ট গার্ডের সক্ষমতা ও মানবিক সহায়তা এবং দুর্যোগ মোকাবেলা কার্যক্রমে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সহযোগিতার ধারাবাহিকতা বজায় রাখবে।

একই সঙ্গে এটি দুই দেশের পারস্পরিক নিরাপত্তা সহযোগিতা আরো এগিয়ে নেওয়া এবং আঞ্চলিক পর্যায়ে সক্ষম অংশীদারদের শক্তিশালী করতেও ভূমিকা রাখবে বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।