NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

মার্টিনেলির হ্যাটট্রিকে আল-হিলালের জয়, অন্য ম্যাচে পয়েন্ট হারালেন রোনালদোরা


খবর   প্রকাশিত:  ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:০৯ পিএম

মার্টিনেলির হ্যাটট্রিকে আল-হিলালের জয়, অন্য ম্যাচে পয়েন্ট হারালেন রোনালদোরা

সৌদি প্রো-লিগে ভিন্ন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে লিগের দুই পরাশক্তি আল-হিলাল ও আল-নাসর। আর্সেনাল থেকে সম্প্রতি যোগ দেওয়া গ্যাব্রিয়েল মার্টিনেলির দুর্দান্ত হ্যাটট্রিকে বড় জয় দিয়ে ঘুরে দাঁড়িয়েছে আল-হিলাল, অন্যদিকে আল-খালিজের কাছে পয়েন্ট হারিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর আল-নাসর।

 

শনিবার ঘরের মাঠে পয়েন্ট হারানোর বিষাদে পুড়েছে আল-নাসর। ম্যাচের প্রথমার্ধের ঠিক শেষদিকে অ্যাঞ্জেলো ফুলগিনির বাড়ানো বলে নিখুঁত হেডে গোল করে আল-নাসর সমর্থকদের স্তব্ধ করে দেন আল-খালিজের ওমার মাসকারেল। পিছিয়ে পড়ার পর অবশ্য দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। আব্দুল্লাহ আল-হামদানের এক চোখধাঁধানো গোলে সমতায় ফেরে রোনালদোর দল।

 

চলতি মৌসুমে এই নিয়ে দ্বিতীয়বার পয়েন্ট খোলাল আল-নাসর। এই ড্রয়ের পর ৭ ম্যাচে ৫ জয়, ১ হার ও ১ ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানেই থমকে রইল তারা। অন্যদিকে চলতি মৌসুমে এখনো কোনো জয়ের মুখ না দেখা আল-খালিজ শক্তিশালী আল-নাসরের মাঠ থেকে তুলে নিয়েছে মূল্যবান ১টি পয়েন্ট।

দিনের অন্য ম্যাচে আল-তাওউনকে ৬-০ গোলে ভাসিয়ে দিয়েছে আল-হিলাল।

এর নায়ক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল মার্টিনেলি। চার বছরের চুক্তিতে সৌদি ক্লাবে নাম লেখানোর পর নিজের প্রথম দুই ম্যাচে (আল-শাবাব ও নিওমের বিপক্ষে) গোলহীন থাকলেও, এদিন নিজের তৃতীয় ম্যাচে দেখিয়েছেন আসল রূপ। ৮ মাস পর প্রতিযোগিতামূলক ফুটবলে নিজের প্রথম হ্যাটট্রিক তুলে নিয়ে দলের বড় জয় নিশ্চিত করেন ২৫ বছর বয়সী এই তারকা।

 

মার্টিনেলির হ্যাট্রিকের পাশাপাশি আল-হিলালের বড় জয়ে জোড়া গোল করে অবদান রাখেন অ্যাস্টন ভিলার সাবেক স্ট্রাইকার ওলি ওয়াটকিন্স এবং শেষ পেরেকটি ঠোকেন সুলতান মানদেশ।