NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

এখন যুদ্ধ করার সময় না, দ্বিপাক্ষিক বৈঠকে পুতিনকে মোদি


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১২:০৪ পিএম

>
এখন যুদ্ধ করার সময় না, দ্বিপাক্ষিক বৈঠকে পুতিনকে মোদি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বলেছেন, ‘এখন যুদ্ধ করার সময় না। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে হবে।’

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) এসসিও সম্মেলনের মধ্যেই দ্বিপাক্ষিক বৈঠকে বসেছিলেন দুই রাষ্ট্রপ্রধান। সেই বৈঠকে মোদি এসব কথা বলেন।

নরেন্দ্র মোদি বলেন, ‘যুদ্ধ করার জন্য এই সময়টা একেবারেই আদর্শ নয়। আমি ফোনেও আপনার সঙ্গে এই বিষয়ে কথা বলেছিলাম।’

জবাবে পুতিন বলেন, ‘ইউক্রেন প্রসঙ্গে আপনাদের চিন্তার কারণ রয়েছে তা বুঝতে পারছি। আমরাও চাই খুব তাড়াতাড়ি এই যুদ্ধ শেষ হোক’। যুদ্ধের বিরোধিতা করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে ভারতের প্রস্তাবও বেশ গ্রহণযোগ্য বলে জানিয়েছেন তিনি।

বৈঠকে ভারত-রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ককে মজবুত করে তুলতে আলোচনা করেন দুই রাষ্ট্রপ্রধান। এসময় ভারতের নিরপেক্ষ বিদেশনীতির প্রশংসাও করেন পুতিন।

এদিকে ২০২৩ সালের এসসিও বৈঠকের সভাপতিত্ব করবে ভারত। সেজন্যও ভারতকে শুভেচ্ছা জানিয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছে রাশিয়া।

উল্লেখ্য, ইউক্রেনে সেনা অভিযান শুরুর পর যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশের চাপের মুখে পড়েও রাশিয়ার নিন্দা করেনি ভারত। রাষ্ট্রসংঘেও ভোট দান থেকে বিরত থেকেছে দেশটি। পরিবর্তে কম দামে রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি করেছে ভারত।