NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

গাজা থেকে ইউক্রেন-সুদান: শান্তির আহ্বান জাতিসংঘ মহাসচিবের


Shibbir Ahmed   প্রকাশিত:  ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:০৯ পিএম

গাজা থেকে ইউক্রেন-সুদান: শান্তির আহ্বান জাতিসংঘ মহাসচিবের

শিব্বীর আহমেদ, জাতিসংঘ, নিউ ইয়র্ক: গাজা ও বৃহত্তর মধ্যপ্রাচ্য থেকে শুরু করে ইউক্রেন ও সুদান পর্যন্ত চলমান সংঘাতের অবসান এবং শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।রোববার নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান। গুতেরেস বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে চলমান সংঘাত ভয়াবহ মানবিক সংকট ও অস্থিতিশীলতা তৈরি করছে। এসব সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে হবে এবং কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে সংঘাতের সমাধান খুঁজে বের করতে হবে।

তিনি গাজা ও অন্যান্য সংঘাতপূর্ণ অঞ্চলের ভয়াবহ মানবিক পরিস্থিতির কথা তুলে ধরার পাশাপাশি ইউক্রেন ও সুদানের যুদ্ধকেও আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন। গুতেরেস বলেন, চলমান সংঘাতকে স্বাভাবিক বাস্তবতা হিসেবে মেনে নেওয়া উচিত নয়। স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় বিশ্বের দেশগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। ব্রিকস সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা অংশ নেন। সম্মেলনে বৈশ্বিক নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা এবং আন্তর্জাতিক বিভিন্ন সংকটসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।

জাতিসংঘ মহাসচিব এর আগেও বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন। বেসামরিক নাগরিকদের সুরক্ষা, আন্তর্জাতিক আইন মেনে চলা এবং কূটনৈতিক উদ্যোগ জোরদারের ওপরও তিনি গুরুত্ব দিয়ে আসছেন।