NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

বৈশ্বিক কূটনীতিতে প্রথম পরীক্ষায় যুক্তরাজ্যের নবনিযুক্ত প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম


খবর   প্রকাশিত:  ২২ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:০৯ এএম

বৈশ্বিক কূটনীতিতে প্রথম পরীক্ষায় যুক্তরাজ্যের নবনিযুক্ত প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম

যুক্তরাজ্যের নবনিযুক্ত প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম প্রথম দ্বিপক্ষীয় বৈঠকের উদ্দেশ্যে নিউইয়র্কে যাচ্ছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি বৈঠক করবেন তিনি।

আগামীকাল  মঙ্গলবারের এই বৈঠকটি বার্নহামের বৈশ্বিক কূটনীতিতে প্রথম বড় পরীক্ষা। গ্রেটার ম্যানচেস্টারের এই সাবেক মেয়র ২০২৬ সালের জুলাই মাসে ব্রিটেনের সপ্তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

 

বৈশ্বিক কূটনীতিতে তার প্রথম পদক্ষেপ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মতবিরোধ থাকলেও ব্রিটিশ স্বার্থ রক্ষার অঙ্গীকারের একটি পরীক্ষাও এটি। খবর রয়টার্স


 

বার্নহাম তার পূর্বসূরি কিয়ার স্টারমারের তোষামোদি নীতি থেকে সরে আসতে চান।

সেই সাথে ট্রাম্পের সাথে একটি ‘বাস্তবসম্মত’ বা প্রাগম্যাটিক সম্পর্ক তৈরি করতে চান। দেশের স্বার্থে প্রয়োজনে ট্রাম্পের মতামতের বিরোধিতা করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

 


 

ইউক্রেন, মধ্যপ্রাচ্য, জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ের ওপর আলোকপাত করতে যাওয়া বিশ্বনেতাদের এই বৈঠকে, বার্নহাম ইউক্রেনের প্রতি তার সমর্থন আরো জোরদাদের কথা পূর্ণব্যক্ত করতে পারে। রাশিয়ার চার বছরেরও বেশি সময় ধরে চলা হামলা থেকে ইউক্রেনকে রক্ষা করতে।

মার্কিন প্যাট্রিয়ট সিস্টেম সরবরাহসহ আরো বিমান প্রতিরক্ষা সহায়তার আহ্বান তিনি গত মাসে কিয়েভে জানিয়েছিলেন। যা এই বৈঠকে সেই দাবিটিই পুনরুল্লেখ করবেন বলে জানা গেছে।