NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

কেন জাতিসংঘে ভাষণের মাঝে মেলানিয়াকে খুঁজলেন ট্রাম্প


খবর   প্রকাশিত:  ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৯ এএম

কেন জাতিসংঘে ভাষণের মাঝে মেলানিয়াকে খুঁজলেন ট্রাম্প

জাতিসংঘের সাধারণ পরিষদের আনুষ্ঠানিক ভাষণের মাঝেই হঠাৎ স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে খুঁজতে শুরু করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঞ্চ থেকে তিনি প্রশ্ন করলেন, ‘আমাদের ফার্স্ট লেডি কোথায়?’ এরপরই দর্শকসারিতে থাকা মেলানিয়ার দিকে ক্যামেরা ঘুরলে হাসিমুখে হাত নাড়েন তিনি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দিচ্ছিলেন ট্রাম্প। বক্তব্যের একপর্যায়ে তিনি মেলানিয়ার মানবিক কাজের প্রশংসা করেন এবং রাশিয়া-ইউক্রেন সংঘাতের কারণে পরিবার থেকে বিচ্ছিন্ন শিশুদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রচেষ্টার কথা তুলে ধরেন।

ট্রাম্প বলেন,‘আমাদের ফার্স্ট লেডি কোথায়? তিনি নিশ্চয়ই আশপাশেই কোথাও আছেন।’ এরপর মেলানিয়াকে উদ্দেশ্য করে ধন্যবাদ জানান তিনি। ক্যামেরায় মেলানিয়াকে দেখা গেলে তিনি হাসিমুখে হাত নাড়েন।

ভাষণে ট্রাম্প বলেন, মেলানিয়া রাশিয়া ও ইউক্রেনের সংঘাতের কারণে বাস্তুচ্যুত শিশুদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে কাজ করছেন।

হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, আগস্ট পর্যন্ত মেলানিয়ার উদ্যোগে ৩৪টি শিশু পরিবারের সঙ্গে পুনর্মিলিত হয়েছে। এ সময়ে ট্রাম্প আরও বলেন, চলতি বছর মেলানিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি বৈঠকে সভাপতিত্ব করেছেন।

মেলানিয়ার আরেকটি উদ্যোগ ‘ফস্টারিং দ্য ফিউচার ট্রগেদার’-এর কথাও উল্লেখ করেন ট্রাম্প। শিশুদের শিক্ষা, প্রযুক্তির সুযোগ এবং অনলাইন নিরাপত্তা নিয়ে কাজ করা এই বৈশ্বিক জোটটি ২০২৫ সালের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে চালু করা হয়েছিল।

২২ সেপ্টেম্বর হোয়াইট হাউস জানায়, এবারের জাতিসংঘ অধিবেশনের সময় মেলানিয়া এই জোটের সদস্যদের নিয়ে আবারও বৈঠক করেছেন। হোয়াইট হাউসের হিসেবে, বর্তমানে এতে ৫৭টি দেশ অংশ নিচ্ছে। পাশাপাশি অ্রাডোবি, অ্যামাজন, ইন্টেল, স্টারলিংক, গুগল ও জুমের সঙ্গে নতুন প্রযুক্তি অংশীদারিত্বের কথাও জানানো হয়েছে।