NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

সুইসাইড নোটে কী লিখেছিলেন অভিনেত্রী দীপা?


খবর   প্রকাশিত:  ১০ জানুয়ারী, ২০২৪, ১১:৫২ এএম

>
সুইসাইড নোটে কী লিখেছিলেন অভিনেত্রী দীপা?

নিজের অ্যাপার্টমেন্ট থেকে তামিল অভিনেত্রী পাউলিন জেসিকা দীপার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। ১৮ সেপ্টেম্বর চেন্নাইয়ে অ্যাপার্টমেন্টে পাওয়া যায় ২৯ বছর বয়সী অভিনেত্রীর মরদেহ। মারা যাওয়ার আগে নিজের ডায়েরিতে একটি সুইসাইড নোট লিখে গিয়েছেন তিনি।

প্রাথমিকভাবে এটাকে আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে। পাঠানো হয়েছে ময়নাতদন্তে। সমস্ত দিক খতিয়ে দেখছে চেন্নাই পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘আমরা আত্মহত্যার পিছনে কী কারণ আছে তা খতিয়ে দেখছি সমস্ত দিক থেকে। সিসিটিভিরও সাহায্য নিয়েছি।’

পুলিশ দেখছেন কারা কারা আসত দীপার ফ্ল্যাটে। সঙ্গে এই সন্দেহও এড়িয়ে দেওয়া হচ্ছে না যে এই অভিনেত্রীকে বাধ্য করা হয় আত্মহত্যা করতে। কারণ সুইসাইড নোটে লেখা আছে, ব্যর্থ প্রেমের কারণেই এমন পথ বেছে নিয়েছেন তিনি।

অনেকেই মনে করছেন প্রেমে আঘাত পেয়েই এমন সিদ্ধান্ত নিয়েছেন দীপা। সেদিকটাও দেখছে পুলিশ। দিন কয়েক আগে তামিল গীতিকার কাবিলানের মেয়ে থুরিগাই মাত্র ২৮ বছর বয়সে আত্মহত্যা করেন, তিনি একাধিক ছবিতে কস্টিউম ডিজাইনার হিসেবে কাজ করেছিলেন। ফের ঘটল এমন এক ঘটনা।

উল্লেখ্য, একাধিক বিখ্যাত তামিল সিনেমায় কাজ করেছেন দীপা। অভিনেত্রীর হঠাৎ এভাবে চলে যাওয়ায় গভীরভাবে শোকাহত পরিবার ও বন্ধুরা।