NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

ছাদখোলা বাসে চোট পেলেন সাফজয়ী ঋতুপর্ণা


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:২৩ পিএম

>
ছাদখোলা বাসে চোট পেলেন সাফজয়ী ঋতুপর্ণা

সুখের দিনে খানিকটা দুঃসংবাদ। ছাদখোলা বাসে বিমানবন্দর থেকে বাফুফে ভবনের পথে বেশ উদযাপন করেই যাচ্ছিল বাংলাদেশ দল। খানিকটা গুমোট আবহাওয়া হলেও সবাই বেশ আনন্দ করছিলেন। বাস যখন ফ্লাইওভারে ওঠে তখন হঠাৎ আহত হন ঋতুপর্ণা চাকমা। গাড়ি থামিয়ে তাকে অ্যাম্বুলেন্সে করে সিএমএইচে নেওয়া হয়। তাৎক্ষণিকভাবে তাকে তিনটি সেলাই দেয়া হয়েছে। 

বাফুফের এক্সিকিউটিভ ও কোচিং এডুকেটর সাঈদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ফ্লাইওভারে ব্যানারের কাঠের কোনা বা ধাতব কিছু একটা ঋতুর কপালে লাগে। এতে তিনি বেশ আঘাতপ্রাপ্ত হন। কপাল থেকে তার রক্ত ঝরতে থাকে। এরপর গাড়ি থামিয়ে তাকে হাসপাতালে নেওয়া হয়। তার কপালে তিনটি সেলাই লেগেছে।’

স্বস্তির খবর, খুব গুরুতর কিছু হয়নি ঋতুর। কিছুক্ষণের মধ্যেই তিনি অ্যাম্বুলেন্স যোগে আবার বাফুফে ভবনের পথে রওনা হচ্ছেন, ‘হাসপাতালে চিকিৎসা গ্রহণ শেষ। আমরা কিছুক্ষণের মধ্যেই অ্যাম্বুলেন্স দিয়ে ফেডারেশনের উদ্দেশ্যে রওনা হবে’বলেন সাইদ। 

সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ দল ছাদ খোলা বাসে চড়ে বিমানবন্দর থেকে বাফুফে ভবনের পথে রয়েছে। চ্যাম্পিয়ন নারী দলের জন্য কোনো ভিআইপি প্রটোকল নেই। সাবিনারা সাধারণ জনগণের সাথেই ধীরে ধীরে আসছেন। উৎসুক জনতার ভিড়ে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি সময় লাগছে। 

বুধবার দুপুর ১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় সাবিনা খাতুনদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি। এরপরই ছাদ খেলা বাসে উৎসব করতে করতে মতিঝিলে বাফুফে ভবনের পথ ধরেন সাবিনা খাতুনরা।