NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৪ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

চীন এখনও আমাদের জন্য ভয়ানক চ্যালেঞ্জ: ভারতীয় নৌপ্রধান


খবর   প্রকাশিত:  ৩১ অক্টোবর, ২০২৪, ০৮:১০ এএম

>
চীন এখনও আমাদের জন্য ভয়ানক চ্যালেঞ্জ: ভারতীয় নৌপ্রধান

চীন এখনও ভারতের জন্য ভয়ানক চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন ভারতের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) তিনি বলেন, সীমান্তে চীন এখনও (ভারতের জন্য) একটি ‘প্রবল চ্যালেঞ্জ’।

একইসঙ্গে সন্ত্রাসবাদের প্রসার দেশের জন্য একটি বড় নিরাপত্তা হুমকি বলেও মন্তব্য করেছেন তিনি। বুধবার (২১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা এএনআই।

ভারতীয় নৌবাহিনী প্রধান এই অ্যাডমিরাল বলেন, চীন এই ক্ষেত্রে একটি শক্তিশালী চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে এবং কেবল স্থলভাগেই নয়, সামুদ্রিক সীমান্তেও চীন উপস্থিতি বৃদ্ধি করে চলেছে।

অ্যাডমিরাল আর হরি কুমার বলেন, ‘চীন (ভারতের জন্য) একটি শক্তিশালী চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে এবং ভারত মহাসাগর অঞ্চলে নিজের নৌ উপস্থিতি স্বাভাবিক করার জন্য জলদস্যুতা বিরোধী অভিযানগুলোকে কাজে লাগিয়ে কেবল আমাদের স্থল সীমান্তেই নয়, সমুদ্রসীমায়ও বেইজিং তার উপস্থিতি বাড়িয়েছে।’

তিনি আরও বলেন, সম্ভাব্য এই প্রতিপক্ষের সাথে একটি যুদ্ধকে উড়িয়ে দেওয়া যায় না। তার ভাষায়, ‘যদিও উভয় দেশের মধ্যে প্রতিদিন প্রতিযোগিতা চলছে, মাঝে মাঝে শক্তি পরীক্ষাও করা হচ্ছে, কিন্তু সশস্ত্র অ্যাকশনের দিকে না গিয়েও প্রতিপক্ষের সাথে সম্ভাব্য যুদ্ধ কখনোই উড়িয়ে দেওয়া যায় না।’

ভারতীয় নৌবাহিনীর এই প্রধান অ্যাডমিরাল আরও বলেন, অর্থনৈতিক সীমাবদ্ধতা সত্ত্বেও পাকিস্তান তার সামরিক আধুনিকায়ন অব্যাহত রেখেছে। তিনি বলেন, ‘আমাদের পশ্চিমে, অর্থনৈতিক সীমাবদ্ধতা সত্ত্বেও পাকিস্তান তার সামরিক আধুনিকীকরণ অব্যাহত রেখেছে। বিশেষ করে পাকিস্তানের নৌবাহিনী এগিয়ে চলেছে। দেশটির সামরিক বাহিনীর এই বিভাগটি একটি ৫০-প্ল্যাটফর্ম বাহিনী হওয়ার পথে রয়েছে।’