NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

ব্রিটিশ রানির অন্ত্যেষ্টিক্রিয়ায় গিয়ে করোনায় আক্রান্ত ডেনিশ রানি


খবর   প্রকাশিত:  ২৫ মার্চ, ২০২৫, ০৩:১০ পিএম

>
ব্রিটিশ রানির অন্ত্যেষ্টিক্রিয়ায় গিয়ে করোনায় আক্রান্ত ডেনিশ রানি

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন ডেনমার্কের রানি দ্বিতীয় মার্গারেট (৮২)। বৃহস্পতিবার ডেনমার্কের রাজ পরিবারের ওয়েবসাইটে দ্বিতীয় মার্গারেটের করোনায় আক্রান্ত হওয়ার সংবাদ নিশ্চিত করা হয়েছে।

গত সোমবার রাজকীয় মর্যাদায় লন্ডনের সেইন্ট জর্জ চ্যাপেলের কবরস্থানে সমাহিত করা হয় রানি দ্বিতীয় এলিজাবেথকে। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা এই অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেন। বিদেশি এই অতিথিদের মধ্যে ছিলেন ডেনমার্কের রানি ও রাষ্ট্রপ্রধান দ্বিতীয় মার্গারেটও।

চীনের দৈনিক চায়না ডেইলির প্রতিবেদনে বলা হয়েছে, অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা শেষের পর সোমবারই দেশে ফিরে আসেন দ্বিতীয় মার্গারেট। তারপর মঙ্গলবার শারীরিক অসুস্থতা বোধ করার পর বুধবার করোনা টেস্ট করান তিনি। সেই টেস্টে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন।

বৃহস্পতিবার ডেনমার্কের রাজপরিবারের ওয়েবসাইটে রানির করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়ে বলা হয়, বর্তমানে রাজধানী কোপেনহেগেন থেকে ৩০ মাইল দূরের শহর ফ্রিডেন্সবোর্গে রাজপরিবারের প্রাসাদে আছেন।

৮২ বছর বয়সী রানি দ্বিতীয় মার্গারেট ডেনমার্কের রাষ্ট্রপ্রধান হিসেবে আছেন গত ৫০ বছর ধরে। রানি এলিজাবেথ যুক্তরাজ্যের রাষ্ট্রপ্রধান ছিলেন ৭০ বছর। তার মৃত্যুর পর এখন সবচেয়ে দীর্ঘসময় ধরে রাষ্ট্রপ্রধান থাকার বৈশ্বিক রেকর্ডটি দ্বিতীয় মার্গারেটের।

১৯৪০ সালে রাজধানী কোপেনহেগেনে জন্ম নেন দ্বিতীয় মার্গারেট। তার বাবা ছিলেন রাজা নবম ফ্রেডেরিক।  

দ্বিতীয় মার্গারেটের তার আরও দুই বোন রয়েছে। কিন্তু পিতার জেষ্ঠ্য সন্তান হওয়ায় ১৯৭২ সালে নবম ফ্রেডেরিকের মৃত্যুর পর তিনিই সিংহাসনে আসীন হন।

ডেনমার্ককে একটি আধুনিক ও উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে ব্যাপক ও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে রানি দ্বিতীয় মার্গারেটের।