NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

ইডেনে সংঘর্ষ : দুই ঘণ্টা অবরুদ্ধ থাকার পর ঢামেকে রাজিয়া


খবর   প্রকাশিত:  ১৭ ফেব্রুয়ারী, ২০২৫, ০৮:০২ পিএম

>
ইডেনে সংঘর্ষ : দুই ঘণ্টা অবরুদ্ধ থাকার পর ঢামেকে রাজিয়া

ইডেন মহিলা কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা (২৮) ও ছাত্রলীগ কর্মী সুমি আক্তার (২৪)।

রোববার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় দুই ঘণ্টা অবরুদ্ধ থাকার পর রাত ৮টা ৫০ মিনিটে পুলিশি পাহারায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। 

আহত রাজিয়া সুলতানার রুমমেট অনুপা  বলেন, সংবাদ সম্মেলনের সময় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। এর মধ্যে ছাত্রলীগ সভাপতি রিভাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।

সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানাকে মারধর করে অবরুদ্ধ করে রাখে বিরোধীপক্ষ। দুই ঘণ্টা পর পুলিশ তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসে।

লালবাগ থানার উপ-পরিদর্শক (এস আই) আসিফুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, ইডেন কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত রাজিয়া সুলতানাকে দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। পরে আমরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে এসেছি। বর্তমানে ঢাকা মেডিকেলে তার চিকিৎসা চলছে।