NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

অস্ট্রেলিয়া প্রবাসী ৯৬-৯৮ ব্যাচের বসন্ত উৎসব অনুষ্ঠিত


খবর   প্রকাশিত:  ০৫ ডিসেম্বর, ২০২৪, ০৫:৩১ এএম

অস্ট্রেলিয়া প্রবাসী ৯৬-৯৮ ব্যাচের বসন্ত উৎসব অনুষ্ঠিত

বছরব্যাপি বিভিন্ন আয়োজনের অংশ হিসাবে গত ২৫ সেপ্টেম্বর (রবিবার) অস্ট্রেলিয়া প্রবাসী ৯৬-৯৮ ব্যাচের বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়। 

সিডনির ইঙ্গেলবার্নের গ্রেগ পার্সিভাল কমিউনিটি সেন্টারে দিনব্যাপি আয়োজনে অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রান্তে বসবাসকারী ৯৬-৯৮ ব্যাচের সদস্যরা সপরিবারে যোগ দেয়। এই আয়োজনকে সফল করতে আয়োজকেরা কয়েকমাস ধরে প্রস্তুতি গ্রহণ করে। পাশাপাশি এই উৎসবকে সামনে রেখে অস্ট্রেলিয়া প্রবাসী ৯৬-৯৮ ব্যাচের সদস্যদের রচনায় ও সংগীত পরিচালনায় একটি মৌলিক গানও প্রকাশ করা হয়। 

দুপুর থেকে শুরু হওয়া এই আয়োজনের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াতের পর অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। মধ্যাহ্ন ভোজের পর শুরু হয় মূল আয়োজন। বহুমাত্রিক এই আয়োজনে ছিল র‍্যাফেল ড্র, ফ্যাশন শো, সাংস্কৃতিক অনুষ্ঠান, ব্যান্ড এবং ডিজে পারফরমেন্স। 

 

এই পরিবেশনায় অংশগ্রহণ করেন ৯৬-৯৮ ব্যাচের সদস্যবৃন্দ এবং তাদের পরিবারবর্গ। পাশাপাশি বাচ্চাদের জন্য ছিল পনি রাইড, ফেস পেইন্টিংসহ অনেক বিনোদনমূলক উপাদান। অনুষ্ঠানটি ছোট বড় সকলের জন্য এক মিলনমেলায় পরিণত হয়।