NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

এবার মাদক নিয়ে ফাঁসছেন জনি ডেপ


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৩:০৪ এএম

>
এবার মাদক নিয়ে ফাঁসছেন জনি ডেপ

খুব বেশিদিন হয়নি স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘিরে আইনি জটিলতা শেষ করেছেন হলিউড অভিনেতা জনি ডেপ। এবার নতুন করে আবারও আইনি ঝামেলায় পড়তে যাচ্ছেন তিনি। 

জনি ডেপের বিরুদ্ধে এবার একগুচ্ছ অভিযোগ নিয়ে আদালতে গেছেন তার কয়েক জন দেহরক্ষী এবং কর্মী। তাদের অভিযোগ, বেআইনি মাদক কিনে আনার জন্য জোরাজুরি করেন জনি। তাদের ঠিক মতো বেতন বা ওভারটাইম দেন না। উল্টো নিয়মিত দুর্ব্যবহার করা হয় তাদের সাথে।  

আরেওলা এবং সাঞ্চেজ নামে দুই দেহরক্ষীর দাবি, কাজ করালেও তাদের ওভারটাইম দেননি জনি। এমনকি খাটাখাটনির পর খাবারদাবার বা বিন্দুমাত্র বিশ্রামও মেলে না তাদের। 

জনির বিরুদ্ধে তাদের আরও অভিযোগ যে সব গাড়িতে করে বেআইনি মাদক এবং শিশুদের নিয়ে আসতে হয়, সেগুলিকে চালানোর কাজও করতে হয় তাঁদের।