NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

ইন্দোনেশিয়ায় ফুটবল মাঠে যেভাবে প্রাণ গেল ১৭৪ জনের


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০২:০৫ পিএম

>
ইন্দোনেশিয়ায় ফুটবল মাঠে যেভাবে প্রাণ গেল ১৭৪ জনের

ইন্দোনেশিয়ায় একটি ফুটবল ম্যাচ চলাকালীন ভক্তদের পদদলনে অন্তত ১৭৪ জন নিহত হয়েছেন। ফুটবল ইতিহাসের নজিরবিহীন এই ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ১৮০ জন। রোববার দেশটির কর্তৃপক্ষ বলছে, দাঙ্গায় লিপ্ত ভক্তদের মাঠ থেকে পালানোর চেষ্টার সময় হতাহতের এই ঘটনা ঘটেছে।

রোববার স্থানীয় সময় রাত ৮টার দিকে ইন্দোনেশিয়ার পূর্ব জাভার মালাং শহরের কানজুরুহান স্টেডিয়ামে আরেমা এফসি এবং পারসেবায়া সুরাবায়ার মধ্যে ফুটবল ম্যাচ শুরু হয়। ১০টার পরপরই এই দুই দলের খেলা শেষ হয়। এতে স্থানীয় ফুটবল দল আরেমা এফসি ৩-২ গোলে পারসেবায়া সুরাবায়ার কাছে হেরে যায়।

ম্যাচের রেফারি বাঁশিতে চূড়ান্ত ফু দেওয়ার সঙ্গে সঙ্গে আরেমা এফসির ক্ষুব্ধ সমর্থকরা চারদিক থেকে মাঠে ঢুকে পড়ে। এক প্রত্যক্ষদর্শীর ধারণ করা ভিডিও ফুটেজে দেখা যায়, মাঠের মাঝেই পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে আরেমার ভক্তরা।

পূর্ব জাভার পুলিশ প্রধান নিকো আফিনতা সাংবাদিকদের বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ। এ সময় আতঙ্কিত ভক্তরা বহির্গমন গেট দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। ছোটাছুটির সময় পদদলন ও দম বন্ধ হয়ে ভক্তদের প্রাণহানির ঘটনা ঘটে।