NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

বিটিভিতে আরও ৫ বছর চলবে সিসিমপুর


খবর   প্রকাশিত:  ১৭ ফেব্রুয়ারী, ২০২৫, ১০:০৩ পিএম

>
বিটিভিতে আরও ৫ বছর চলবে সিসিমপুর

জনপ্রিয় শিশুতোষ সিরিজ সিসিমপুর আগামী আরও পাঁচ বছর বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে। সম্প্রতি বাংলাদেশ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ টেলিভিশন এবং সিসিমপুরের নির্মাতা প্রতিষ্ঠান সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশ-এর মধ্যে এ বিষয়ক একটি ত্রিপক্ষীয় সম্প্রচার চুক্তি স্বাক্ষরিত হয়।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষে শিশু একাডেমির মহাপরিচালক মো. শরিফুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশনের পক্ষে মহাপরিচালক মো. সোহরাব হোসেন এবং সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশ-এর পক্ষে কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ শাহ আলম চুক্তিতে স্বাক্ষর করেন।

এই চুক্তির ফলে শিশুদের প্রিয় বিনোদন ও শিক্ষামূলক অনুষ্ঠান সিসিমপুর আগামী পাঁচ বছর বিটিভিতে প্রতিদিন সম্প্রচারিত হবে। বিটিভিতে অনুষ্ঠানটির সম্প্রচার খরচ বহন করবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়। ইউএসএআইডি, বাংলাদেশের আর্থিক সহায়তায় অনুষ্ঠানটি নির্মাণ করে চলছে সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশ।

উল্লেখ্য, ২০২২ সালে শিশুতোষ অনুষ্ঠানের জন্য বিশ্বজুড়ে সমাদৃত কিডস্ক্রিন অ্যাওয়ার্ড অর্জন করেছে সিসিমপুর। ২০০৫ সালে ১৫ এপ্রিল থেকে নিরবচ্ছিন্নভাবে বিটিভিতে প্রচার হয়ে আসছে শিশুদের কাছে তুমুল জনপ্রিয় এই সিরিজটি। সিসিমপুর টেলিভিশন কার্যক্রমের পাশাপাশি এর ডিজিটাল এবং বিদ্যালয়ভিত্তিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানা গেছে।