NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

জাপানের ওপর দিয়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উ. কোরিয়া


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০১:০৯ পিএম

জাপানের ওপর দিয়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উ. কোরিয়া

আর্ন্তজাতিক ডেস্ক: জাপানের উত্তরাঞ্চলের ওপর দিয়ে মধ্যম পাল্লার সম্ভাব্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটির যাত্রাসময়ে হোক্কাইদো দ্বীপের জনগণকে সতর্ক থাকতে বলে জাপান সরকার। সাময়িকভাবে কিছু ট্রেনের যাত্রাও স্থগিত রাখা হয়।

বিবিসি জানিয়েছে, ২০১৭ সালের পর থেকে জাপানের ওপর দিয়ে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের প্রথম ঘটনা এটি।

 

উত্তর কোরিয়াকে ব্যালিস্টিক ও পারমাণবিক অস্ত্র পরীক্ষা থেকে বিরত থাকার ব্যাপারে আগেই নির্দেশ দিয়েছে জাতিসংঘ। স্থানীয় সময় মঙ্গলবার ৭টা ২৯ মিনিটে জাপান সরকার সতর্কতা জারি করে জানায়, উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে বলে মনে হচ্ছে। অনুগ্রহপূর্বক ভবনের ভেতরে কিংবা আন্ডারগ্রাউন্ডে চলে যান।

জাপানের সরকারি কর্মকর্তারা বলেছেন, ক্ষেপণাস্ত্র প্রশান্ত মহাসাগরের প্রায় তিন হাজার কিলোমিটার গভীরে পড়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

উত্তর কোরিয়ার এ ধরনের আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। এভাবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপকে 'হিংসাত্মক আচরণ' আখ্যায়িত করেছেন তিনি। জাপান সরকার এরই মধ্যে জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠক ডেকেছে।

কোনো পূর্ব-সতর্কতা বা পরামর্শ ছাড়াই অন্য দেশের দিকে কিংবা তার ওপর দিয়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ লঙ্ঘন। বেশির ভাগ দেশ এ ধরনের কাজ সম্পূর্ণরূপে এড়িয়ে চলে। কারণ এটি করলে সহজেই তা আক্রমণ হিসেবে গণ্য হবে।
সূত্র : বিবিসি।