NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

সাকিবের চোখে বাংলাদেশ ‘খুব বেশি পিছিয়ে নেই’


খবর   প্রকাশিত:  ১৩ এপ্রিল, ২০২৫, ০৮:১২ এএম

>
সাকিবের চোখে বাংলাদেশ ‘খুব বেশি পিছিয়ে নেই’

জয় সঙ্গী না হলেও ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলের ব্যাটিং-বোলিং শক্তিটা ঠিকই দেখে নিয়েছে টাইগার টিম ম্যানেজমেন্ট। সিরিজে টানা তিন ম্যাচ হার, বলার মতো পারফর্ম্যান্স কেবল টুর্নামেন্টে সাকিব আল হাসানের ৭০ রান, সেটাও হয়েছে আজ বুধবারের ম্যাচে। টানা হারের বৃত্তে থাকলেও বাংলাদেশ দল আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খুব একটা পিছিয়ে নেই বলে দাবি সাকিবের।

আজ বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ম্যাচে ৪৮ রানে হারের পর কথা বলেছেন দলের অধিনায়ক সাকিব আল হাসান। এই সিরিজে দলের কম্বিনেশন খোঁজা হয়েছে বলে জানালেন তিনি।

ম্যাচ শেষে সাকিব বলেন, ‘আমরা অনেক বেশি পিছিয়ে নেই। কিছু জায়গায় আমাদের আরও উন্নতি করতে হবে। বিশ্বকাপে আমাদের দল কেমন হবে সেটা আমরা জানি। আমরা এই সিরিজে সেরা কম্বিনেশন খোঁজার চেষ্টা করেছি। কালকের ম্যাচে আমরা জিততে চেষ্টা করব। এ কারণে ম্যাচটি গুরুত্বপূর্ণ।’

আগের ম্যাচগুলো থেকে আজকের ম্যাচে ভালো খেলেছে বাংলাদেশ। কিউই দল বড় সংগ্রহ গড়েছে, একারণে আমরা সবসময় পিছিয়ে ছিলাম বলছেন সাকিব। একই সঙ্গে শেষ তিন ম্যাচে দ্রুত উইকেট হারানোয় ম্যাচের মোমেন্টামও টাইগারদের দখলে ছিলো না বলে জানালেন টাইগার এই অলরাউন্ডার।

সাকিব আরও বলছিলেন, ‘আপনি যখন রান করবেন তখন আমরা ভালো লাগবে। এই উইকেটে আমরা আগের চাইতে ভালো খেলেছি। এটা অন্যগুলো থেকে আলাদা। নিউজিল্যান্ড ভালো সংগ্রহ গড়েছে এবং ম্যাচটিতে আমরা সবসময়ই পিছিয়ে ছিলাম। প্রতি ওভারে ১৫-২০ রান করে নিতে পারলে ভালো হতো। উইকেট হারিয়ে আমরা বিপদে পড়ে গেছি। আপনি যদি আমাদের শেষ তিনটি ম্যাচ দেখেন, তাহলে দেখবেন আমরা টানা উইকেট হারিয়েছে। এ কারণে আমরা মোমেন্টামও পাইনি।’