NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

মিথ্যা হলফনামার মামলায় জামিন পেলেন ইমরান খান


খবর   প্রকাশিত:  ০৩ এপ্রিল, ২০২৫, ০৮:১৪ এএম

>
মিথ্যা হলফনামার মামলায় জামিন পেলেন ইমরান খান

মিথ্যা হলফনামার মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে প্রতিরক্ষামূলক জামিন দিয়েছে দেশটির একটি আদালত। পিটিআইয়ের বিদেশি তহবিল সংগ্রহের এই মামলায় বুধবার ইসলামাবাদের হাইকোর্ট তাকে জামিন দিয়েছে।

পাঁচ হাজার রুপি মূল্যের জামানত বন্ডের বিপরীতে আগামী ১৮ অক্টোবর পর্যন্ত তার জামিন মঞ্জুর করা হয়েছে। দেশটির সংবাদমাধ্যম ডন বলেছে, পাকিস্তানের কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইমরান খান এবং তার দলের সদস্যদের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মিথ্যা হলফনামা জমা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলাটি নথিভুক্ত করেছে।

গত ৬ অক্টোবর ইসলামাবাদে এফআইএর বাণিজ্যিক ব্যাংক সার্কেল ইমরান খান এবং অন্যান্য পিটিআই নেতাদের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করে। এই এফআইআর মামলা হিসাবে নথিভুক্ত হওয়ার পর ইসলামাবাদ আদালতের কাছে জামিন চেয়েছিলেন ইমরান খান।

এফআইআরে বলা হয়েছে, পিটিআই পাকিস্তানের নির্বাচন কমিশনের কাছে আরিফ মাসুদ নাকভির নামে একটি হলফনামা পেশ করেছে। যেখানে বলা হয়েছে, উটন ক্রিকেট লিমিটেডের (ডব্লিউসিএল) অ্যাকাউন্টে সংগৃহীত সব অর্থ পিটিআইয়ের অ্যাকাউন্টে জমা দেওয়া হয়েছে। পাকিস্তানে... এই হলফনামা মিথ্যা/জাল বলে প্রমাণিত হয়েছে। এছাড়া ২০১৩ সালের মে মাসে ডব্লিউসিএল আরও অন্তত দুবার ভিন্ন দুটি অ্যাকাউন্টে লেনদেন করেছিল।

পরবর্তীতে পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান খান প্রতিরক্ষামূলক জামিনের জন্য আবেদন দাখিল করেন। এতে তিনি বলেন, তার পরিত্রাণ দরকার, যাতে তিনি আত্মসমর্পণ করতে পারেন এবং জামিনের আবেদন গ্রহণের এখতিয়ার রয়েছে এমন আদালতের কাছে যেতে পারেন।