NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

এবার ঘুষের মামলায় সুচির ৩ বছরের কারাদণ্ড


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১২:২৯ পিএম

এবার ঘুষের মামলায় সুচির ৩ বছরের কারাদণ্ড

আর্ন্তজাতিক ডেস্ক: মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে ঘুষ নেওয়ার অভিযোগে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন সামরিক জান্তা শাসিত দেশটির একটি আদালত। রয়টার্স জানিয়েছে, ঘুষ থেকে শুরু করে নির্বাচনী আইন লঙ্ঘনসহ অন্তত ১৮টি অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।  

সু চির বিরুদ্ধে এসব অভিযোগের মোট সর্বোচ্চ সাজা প্রায় ১৯০ বছর পর্যন্ত হতে পারে। তবে  কোনো অন্যায় করেননি বলে দাবি করেছেন সু চি।

 

 

২০২১ সালের ১ ফেব্রুয়ারি মিয়ানমারে অভ্যুত্থানের মধ্য দিয়ে সু চির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে মিয়ানমারের সামরিক বাহিনী। এরপর সু চি ও তার দলের শীর্ষ নেতাদের গ্রেপ্তার করে একের পর এক মামলা দেওয়া হয়।

ওই সময় থেকেই বন্দি আছেন সু চি। মিয়ানমারের রাজধানীতে সামরিক জান্তার বিশেষ আদালতে তার রুদ্ধদ্বার বিচার চলছে। গণমাধ্যমকে এ বিচারপ্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকতে দেওয়া হচ্ছে না এবং খবরও ঠিকমতো জানানো হচ্ছে না।  

এমনকি সু চির আইনজীবীদেরও সংবাদমাধ্যম এবং সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ রয়েছে।

সূত্র : রয়টার্স।