NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

মৌসুমী হামিদের জন্মদিন আজ


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০২:০৫ এএম

মৌসুমী হামিদের জন্মদিন আজ

বিনোদন ডেস্ক: দেশের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ এই দিনে (১২ অক্টোবর) পৃথিবীতে এসেছিলেন। সাতক্ষীরার জেলার কালীগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি। নিজের এলাকায় পড়াশোনা শেষ করার পর তিনি খুলনায় আজম খান কমার্স কলেজে ভর্তি হন এবং শিক্ষাজীবন শেষ করেন।

মিডিয়াতে মৌসুমী হামিদের পথচলা শুরু ২০১০ সালে। পরে ২০১১ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার হিসেবে পরিচিতি পান। পরবর্তীতে টিভি নাটকে অভিনয় করে নজর কেড়েছেন তিনি। অভিনয় করেছেন সিনেমার পর্দায়ও।

মৌসুমী অভিনীত ‘বাদাবন’ টেলিছবিটি ব্যাপক আলোচিত হয়। তার অভিনীত সিনেমার মধ্যে রয়েছে- ব্ল্যাকমানি, পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী-২, ব্ল্যাক মেইল, জালালের গল্প।

২০১৩ সালে ‘টেলিভিশন মজিদ’ নাটকে অভিনয়ের জন্য ‘সেরা অভিনেত্রী’ হিসেবে আরটিভি স্টার অ্যাওয়ার্ড লাভ করেন।