NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

‘ফখরুলের উচিত তারেকের বিষয়ে মার্কিন সম্পর্ক আরো উন্নত করা’


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৩০ এএম

‘ফখরুলের উচিত তারেকের বিষয়ে মার্কিন সম্পর্ক আরো উন্নত করা’

ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, সরকারের প্রতি মার্কিন নিষেধাজ্ঞা চেয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার শামিল। সরকারের প্রতি মার্কিন নিষেধাজ্ঞা না চেয়ে ফখরুলের উচিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিষয়ে মার্কিন সম্পর্ক আরো উন্নত করা।

আজ বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শাহরিয়ার আলম বলেন, ‘তারেকের জন্য বাংলাদেশ ও মার্কিন সম্পর্কে অনেক সমস্যা আমরা দেখেছি।

 

সেখান থেকে বরং মির্জা ফখরুলের উচিত তারেক রহমানের বিষয়ে মার্কিন সম্পর্ক আরো উন্নত করা। তিনি যদি মনে করেন বিদেশিদের সাহায্য নিয়ে নির্বাচনে বাধার সৃষ্টি করবেন তাহলে সেটি ভুল ধারণা। সরকারের প্রতি মার্কিন নিষেধাজ্ঞা চেয়ে মির্জা ফখরুল সম্প্রতি বক্তব্য দিয়েছেন দেখলাম, এটা যদি সত্য হয় তবে তা রাষ্ট্রদ্রোহিতার শামিল।’

 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি অব স্টেট ওয়েন্ডি শেরম্যান বাংলাদেশে মানবাধিকার সমুন্নত রাখা এবং অবাধ ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের গুরুত্ব পুনর্ব্যক্ত করেছেন। তারা জানিয়েছে নির্বাচন ফ্রি এবং ফেয়ার হওয়া চাই। আমরা এ বিষয়ে তাকে জানিয়েছি―নির্বাচন সুষ্ঠু হবে। তবে কোনো রাজনৈতিক দল যদি নির্বাচনে অংশগ্রহণ না করে, সে দায়ভার আমাদের নয়। ’

‘আমাদের রাষ্ট্রদূতগণ যেমন অন্যান্য দেশে সব বিষয়ে কথা বলতে পারেন না, তেমনি তারাও আমাদের দেশে শিষ্টাচার বজায় রেখে চলবেন বলে আমরা প্রত্যাশা করি’ বলেও জানান তিনি।