NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

চিলির অভিযোগ প্রত্যাখ্যান করল ফিফা, বিশ্বকাপে খেলবে ইকুয়েডর


খবর   প্রকাশিত:  ২৭ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:২৫ এএম

>
চিলির অভিযোগ প্রত্যাখ্যান করল ফিফা, বিশ্বকাপে খেলবে ইকুয়েডর

তীরে এসে ডুবতে বসেছিল ইকুয়েডরের বিশ্বকাপ তরী। দলের রাইটব্যাক বাইরন কাস্তিলোর জন্মসনদে গলদের অভিযোগ এনে ফিফার কাছে দেশটির বিরুদ্ধে নালিশ করেছিল চিলি। তবে শুক্রবার (১০ জুন) চিলির সেই অভিযোগ প্রত্যাখ্যান ফিফা। যার ফলে লাতিন আমেরিকা অঞ্চলের চতুর্থ দল হিসেবে ইকুয়েডরের আসন্ন কাতার বিশ্বকাপে অংশগ্রহণের পথে আর কোনো বাঁধা রইল না।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, বাইরন কাস্তিলোর জন্মস্থান নিয়ে যে অভিযোগ করেছিল চিলি, ফিফা সেই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

এই প্রসঙ্গে ফিফা এক বিবৃতিতে বলেছে, ‘সব পক্ষের তথ্য-প্রমাণ পর্যালোচনার পর ফিফার শৃঙ্খলা বিষয়ক কমিটি ইকুয়েডরের বিরুদ্ধে আনা অভিযোগের তদন্ত বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।’

চিলি ফিফার এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবে। এছাড়া চাইলে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টেও ফিফার সিদ্ধান্তের বিরুদ্ধে নালিশ জানাতে পারবে তারা।

ইকুয়েডর বিশ্বকাপে সুযোগ পাওয়ার পর বাছাইপর্বে খেলা দেশটির রাইটব্যাক কাস্তিলোর জন্মস্থান নিয়ে প্রশ্ন তোলে চিলি। তার বিরুদ্ধে জন্মসনদে ভুয়া তথ্য দেওয়ার অভিযোগ করে ফিফার কাছে। অভিযোগের স্বপক্ষে অনেক প্রমাণও হাজির করেছিলেন চিলির আইনজীবী এদুয়ার্দো কারলেজ্জো। তবে ফিফার কাছে সেসব অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে চিলি।