NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

জেলা পরিষদ নির্বাচন : বৈধ অস্ত্র প্রদর্শন-বহন নিষিদ্ধ ৭ দিন


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:১২ এএম

>
জেলা পরিষদ নির্বাচন : বৈধ অস্ত্র প্রদর্শন-বহন নিষিদ্ধ ৭ দিন

জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সারাদেশে (৩ পার্বত্য জেলা ছাড়া) ৭ দিন (১৪ থেকে ২০ অক্টোবর) বৈধ অস্ত্র প্রদর্শন-বহন নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। 

রোববার (১৬ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

এতে বলা হয়, আগামী ১৭ অক্টোবর ৬১টি জেলার জেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন অবাধ, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার লক্ষ্যে জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা-৬ এর স্মারক অনুযায়ী ‘আর্মস অ্যাক্ট-১৮৭৮’ এর ধারা ১৭(ক)(১) অনুযায়ী এ আদেশ জারি করা হয়েছে।

ভোটের আগে তিন দিন ভোটগ্রহণের দিন এবং ভোটের পরে তিন দিনসহ মোট সাত দিন আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীরা আগ্নেয়াস্ত্রসহ চলাচল বা বহন বা প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, যারা এ আদেশ লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে ‘দ্য আর্ম অ্যাক্ট, ১৮৭৮’ এর সংশ্লিষ্ট ধারার বিধান অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া যাবে।