NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

টস হারল বাংলাদেশ, ব্যাটিংয়ে আফগানিস্তান


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০২:১০ পিএম

>
টস হারল বাংলাদেশ, ব্যাটিংয়ে আফগানিস্তান

আগামী ২৪ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা। এর আগে আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

তার প্রথমটিতে আজ সোমবার ব্রিসবেনের অ্যালান বোর্ডার মাঠে আফগানদের মুখোমুখি হয়েছে সাকিব আল হাসানের দল। এই ম্যাচে টস ভাগ্য সাকিবের সঙ্গ দেয়নি। টস জিতেছেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবী। নিয়েছেন ব্যাট করার সিদ্ধান্ত।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আর বেশি দিন বাকি নেই। তবে তার ঠিক আগে এখনো নিজেদের সেরা একাদশটা খুঁজে বের করতে পারেনি বাংলাদেশ। সঙ্গে আছে বেশ কিছু প্রশ্নও, যার উত্তরও এখনো মেলেনি। আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটো প্রস্তুতি ম্যাচে সেইসব প্রশ্নের উত্তরই চাইবে টিম ম্যানেজমেন্ট।

এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের এই প্রস্তুতি ম্যাচটি সম্প্রচারিত হচ্ছে না কোনো চ্যানেলেই। এই ম্যাচের আপডেট পেতে থাকুন ঢাকা পোস্টের সঙ্গে।

বাংলাদেশ স্কোয়াড-
নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, সাকিব আল হাসান (অধিনায়ক), ইয়াসির আলি চৌধুরী রাব্বি, লিটন দাস, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন ধ্রুব, এবাদত হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত।

আফগানিস্তান স্কোয়াড-
মোহাম্মদ নবি (অধিনায়ক), নাজিবউল্লাহ জাদরান, ফরিদ আহমেদ, নাভিন উল হক, হযরতউল্লাহ জাজাই, রাশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, দারউইশ রাসুলি, কায়েস আহমেদ, রহমানউল্লাহ গুরবাজ, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, উসমান গনি ও মোহাম্মদ সেলিম।