NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

তথ্যসচিবের আকস্মিক অবসরের কারণ জানেন না তথ্যমন্ত্রী


খবর   প্রকাশিত:  ১৮ ডিসেম্বর, ২০২৪, ০৭:৩২ এএম

তথ্যসচিবের আকস্মিক অবসরের কারণ জানেন না তথ্যমন্ত্রী

ঢাকা: চাকরির নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই তথ্য ও সম্প্রচার সচিব মো. মকবুল হোসেনকে অবসরে পাঠানোর যথাযথ কারণ জানেন না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ সোমবার (১৭ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, চাকরির মেয়াদ এক বছর থাকতেই মকবুল হোসেনকে অবসরে পাঠানোর অন্তর্নিহিত কারণ জানা নেই। জনপ্রশাসন মন্ত্রণালয় বলতে পারবে।

 

 

এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেনকে গত রবিবার জনস্বার্থে চাকরি থেকে অবসরে পাঠিয়েছে সরকার। কেন তাঁকে অবসরে পাঠানো হয়েছে সে বিষয়ে প্রজ্ঞাপনে কিছু বলা হয়নি। ২০২৩ সালের ২৫ অক্টোবর পর্যন্ত চাকরির মেয়াদ ছিল মকবুল হোসেনের।