NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

নতুন সম্পর্কের প্রস্তুতি নিচ্ছেন মেলিন্ডা গেটস


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১১:৫৫ এএম

নতুন সম্পর্কের প্রস্তুতি নিচ্ছেন মেলিন্ডা গেটস

আর্ন্তজাতিক ডেস্ক: ২০২১ সালে অন্যতম একটি আলোচিত বিষয় ছিল মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাত ধনকুবের বিল গেটস ও তার স্ত্রী মেলিন্ডা ফ্রেঞ্চ গেটসের বিবাহবিচ্ছেদ। সম্প্রতি ফরচুন ম্যাগাজিনে মেলিন্ডা জানিয়েছেন, একটি সম্পর্কে নিজেকে কিভাবে প্রকাশ করতে হবে, তার নতুন নতুন উপায় অনুসন্ধান করছেন তিনি। সেই সাথে ভবিষ্যতে নতুন রোমান্টিক সম্পর্কে জড়ানোর আগ্রহও রয়েছে তার। 

গত সপ্তাহে ক্যালিফোর্নিয়ায় ‘ফরচুন'স মোস্ট পাওয়ারফুল উইমেন সামিট’-এ ৫৮ বছর বয়সী এই বিলিয়নিয়ার জানান, বিচ্ছেদের পরবর্তী সময়টা ভয়াবহ যন্ত্রণায় কাটিয়েছেন তিনি। কিন্তু ভবিষ্যতে পেশাদার ও ব্যক্তিগত জীবন- উভয় ক্ষেত্রেই তিনি কোন ধরনের সম্পর্কে জড়াবেন, তা নিয়ে আরও গভীরভাবে চিন্তা-ভাবনা করছেন। নিজের চিন্তাভাবনাকে শাণিয়ে নিতে বিখ্যাত সাইকোথেরাপিস্ট ও লেখক এস্থার পেরেলের কাছে ‘রিলেশনাল ইন্টেলিজেন্স’ এর ওপর মাস্টারক্লাস সম্পন্ন করেছেন মেলিন্ডা গেটস।

ফরচুনের সামিটে মেলিন্ডা বলেন, পেরেল ক্ষমতার কথা বলেন। একটি সম্পর্কের গভীরে যে ক্ষমতা থাকে তা আমাদের বুঝতে হবে এবং সেটি কিভাবে দুজনে মিলেমিশে শেয়ার করবো তা ভাবতে হবে।

 

মেলিন্ডার ভাষ্য, মাস্টারক্লাসে পেরোল আরও উল্লেখ করেছেন, সম্পর্কের মধ্যে যে সহজাত ক্ষমতা থাকে সেটি সরিয়ে দেওয়া নয়, বরং দুজনে মিলে সেই ক্ষমতা আরও জোরদার করার চেষ্টা করতে হবে।

পেরোলের মাস্টারক্লাস শেষ করার পর মানুষের সাথে সম্পর্ক গড়ে তোলা ও সুন্দর সম্পর্ক বজায় রাখার নতুন নতুন পদ্ধতি ও কলাকৌশল জানতে পেরেছেন মেলিন্ডা গেটস। এর ভিত্তিতে সামিটে উপস্থিত দর্শক-শ্রোতাদের ৪টি উপদেশ দিয়েছেন। সেগুলো হলো- ১. একক নয়, যৌথ ক্ষমতায়নে বিশ্বাস করা, ২. বিশ্বাস স্থাপন করতে ঝুঁকি নেওয়া, ৩. পক্ষপাত আচরণ না করা এবং ৪. আত্মসচেতনতা দেখানো। সূত্র: ফরচুন