NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

বেনজেমাই জিতলেন ব্যালন ডি’অর


খবর   প্রকাশিত:  ২৯ মার্চ, ২০২৪, ১২:০৩ পিএম

>
বেনজেমাই জিতলেন ব্যালন ডি’অর

গত মৌসুমটা স্বপ্নের মতো কাটিয়ে আসা করিম বেনজেমার ব্যালন ডি’অর জেতাটা একরকম নিশ্চিতই ছিল। বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতা। সোমবার (১৭ অক্টোবর) রাতে সেটাও সেরে ফেলল ফিফা ও ফ্রান্স ফুটবল। ৩৪ বছর বয়সে জীবনে প্রথমবারের মতো ব্যালন ডি’অর জিতলেন ফরাসি তারকা করিম বেনজেমা।

সোমবার প্যারিসের থিয়েটার ডু শাটালেটে এবারের ব্যালন ডি’অর অনুষ্ঠান আয়োজিত হয়। সেখানে বেনজেমা ছাড়াও পুরস্কৃত হয়েছেন রবার্ট লেভানডফস্কি ও থিবো কোর্তোয়া। বছরের সেরা গোল স্কোরার হিসেবে গার্ড মুলার পুরস্কার পেয়েছেন পোলিশ রবার্ট লেভান্ডোভস্কি। আর সেরা গোলরক্ষকের ইয়শিন ট্রফি গেছে কোর্তোয়ার ঝুলিতে।

মেয়েদের ফুটবলে ব্যালন ডি’অর পেয়েছেন অ্যালেক্সিয়া পুটেলাস। এ নিয়ে টানা দ্বিতীয়বার বর্ষসেরা ফুটবলারের খেতাব জিতলেন স্প্যানিশ এ তারকা।

সদ্য ব্যালন ডি’অর জেতা বেনজেমা গত মৌসুমে রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা জেতানোয় বিরাট অবদান রেখেছেন। গুরুত্বপূর্ণ সব ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়ে দলকে নিয়ে গেছেন শিরোপার মঞ্চে। দুর্দান্ত সব রেকর্ডও যোগ করেছেন নিজের নামের পাশে। লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে গত মৌসুমে মোট ৪৪ বার জালের দেখা পেয়েছেন ৩৪ বছর বয়সী এ তারকা।