NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

বগুড়ায় আ.লীগ-বিএনপির দফায় দফায় সংঘর্ষ, ৪ গুলিবিদ্ধসহ আহত ২০


খবর   প্রকাশিত:  ২১ অক্টোবর, ২০২৪, ০৪:১৬ এএম

>
বগুড়ায় আ.লীগ-বিএনপির দফায় দফায় সংঘর্ষ, ৪ গুলিবিদ্ধসহ আহত ২০

প্রধানমন্ত্রীকে নিয়ে বগুড়ার মহিলা দলের নেত্রীর আপত্তিকর বক্তব্যের জের ধরে দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছেন আওয়ামী লীগ ও বিএনপির নেতা–কর্মীরা। আজ রোববার দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত বগুড়ার গাবতলীতে চলা এ সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছেন চারজন। এ সময় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, মোহাম্মদ আলী হাসপাতালসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের জন্য আওয়ামী লীগ ও বিএনপি নেতা–কর্মীরা পরস্পরকে দুষছেন। জেলা আওয়ামী লীগের নেতাদের ভাষ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে গত শুক্রবার গাবতলী উপজেলা বিএনপির সম্মেলনে ‘আপত্তিকর ও কটূক্তিমূলক’ বক্তব্য দিয়েছেন জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সুরাইয়া জেরিন। এর প্রতিবাদে আজ রোববার দুপুরে ‘শান্তিপূর্ণ মিছিল’ বের করেন বগুড়া আওয়ামী লীগের নেতা–কর্মীরা। সে মিছিলে হামলা চালিয়েছে বিএনপি।

আর বিএনপি নেতারা বলছেন, আওয়ামী লীগের নেতা–কর্মীরা বিএনপির নেতা–কর্মীদের দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও লুটপাট চালিয়েছেন। এর প্রতিবাদে বিএনপি-যুবদল বিক্ষোভ মিছিল বের করলে তাতে নির্বিচারে গুলি ও লাঠিপেটা করেছে পুলিশ।