NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

মাত্র ২৬ বছর বয়সেই সুইডেনের মন্ত্রী!


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১২:৪৭ পিএম

মাত্র ২৬ বছর বয়সেই সুইডেনের মন্ত্রী!

আর্ন্তজাতিক ডেস্ক: সুইডেনের পরিবেশমন্ত্রী হয়েছেন ২৬ বছর বয়সী এক তরুণী। দেশটির মন্ত্রিসভার সদস্যদের মধ্যে তিনিই সর্বকনিষ্ঠ। নতুন এই মন্ত্রীর নাম রোমিনা পৌরমোখতারি।  

ইরানি বংশোদ্ভূত এই তরুণীকে সম্প্রতি সুইডেনের জলবায়ু ও পরিবেশমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে দেশটির জোট সরকার।

 

এর আগে সুইডেনের সর্বকনিষ্ঠ মন্ত্রীর বয়স ছিল ২৭ বছর। শুক্রবার সুইডেনের জোট সরকার ক্ষমতায় এসেছে। গত মঙ্গলবার দেশটির নতুন প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন তার মন্ত্রিসভা ঘোষণা করেন। ২৪ মন্ত্রীর মধ্যে ১১ জনই নারী। নাম ঘোষণার পর গতকালই মন্ত্রীর দায়িত্ব নেন রোমিনা।  

 

২৬ বছর বয়সী রোমিনা এত দিন লিবারেল পার্টির যুব সংগঠনের প্রধান ছিলেন। অতীতে পরিবেশসংক্রান্ত কোনো দায়িত্ব পালন করেননি তিনি। স্টকহোমের একটি ইরানি পরিবারে জন্ম রোমিনার।

সূত্র : দ্য ইকোনমিকস টাইমস।