NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মার্চ ৮, ২০২৬ | ২৪ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

শতভাগ বিদ্যুতায়নের ফলে গ্রাহক সংখ্যা বাড়ছে : প্রতিমন্ত্রী


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৪:৫৫ এএম

>
শতভাগ বিদ্যুতায়নের ফলে গ্রাহক সংখ্যা বাড়ছে : প্রতিমন্ত্রী

শতভাগ বিদ্যুতায়নের ফলে গ্রাহক সংখ্যা ক্রমাগত বাড়ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

শনিবার (১১ জুন) অনলাইনে ‘নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লি. এর ডাটা সেন্টারের উদ্বোধন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নসরুল হামিদ বলেন, শতভাগ বিদ্যুতায়নের ফলে গ্রাহক সংখ্যা উত্তরোত্তর বাড়ছে। সেবা গ্রাহকদের হাতের নাগালে পৌঁছে দিতে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। আইসিটি অবকাঠামো ছাড়া স্বচ্ছতা, জবাবদিহিতা ও শুদ্ধাচার প্রতিষ্ঠা করা কঠিন। সেবা সহজ করতে একটি নিরাপদ ও বিশ্বাসযোগ্য আইটি অবকাঠামো অপরিসীম অবদান রাখবে।

প্রাতিষ্ঠানিক নিরাপত্তা জোরদার করা বাঞ্ছনীয় উল্লেখ করে তিনি বলেন, এ নিরাপত্তার জন্য সংশ্লিষ্ট দপ্তর থেকে সনদ নিয়ে নিয়মিত অডিট করার ব্যবস্থা করতে হবে। সম্ভব হলে ডামি কেস স্টাডিও করা যেতে পারে।

বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মু. মোহসিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান, বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ, জেলা প্রশাসক আব্দুল জলিল ও নেসকোর ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলাম বক্তব্য রাখেন।