NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

অনুশীলন না হলেও প্রস্তুত বাংলাদেশ


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০১:২৬ পিএম

>
অনুশীলন না হলেও প্রস্তুত বাংলাদেশ

বৃষ্টির বাধা যেন পিছু ছাড়ছে না বাংলাদেশ দলের। বৃষ্টিতে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর শনিবার হোবার্টে অনুশীলন পন্ড হয়েছে টাইগারদের। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ২৪ তারিখ নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে সাকিব আল হাসানের দল। তাই মাঠের লড়াইয়ে নামার আগে কেবল আগামীকালই অনুশীলনের সময় পাচ্ছে লাল-সবুজের দল।

বিশ্বকাপ শুরুর আগে তেমন অনুশীলনের সুযোগ হলো না বাংলাদেশ দলের। তবুও বিসিবির ক্রিকেট অপারেশান্সের চেয়ারম্যান জালাল ইউনুস জানালেন অনুশীলন না হলেও মোটামুটি প্রস্তুত দল। অস্ট্রেলিয়ার হোবার্ট থেকে আজ শনিবার গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন জালাল।

তিনি বলেন, 'অনুশীলন না হওয়া একটা ক্ষতি। আবার এখানে শুনছি যে ফোরকাস্টে বৃষ্টি আছে। বৃষ্টি হতে থাকলে অনুশীলনে ক্ষতি হবেই। সে ক্ষেত্রে কিছুটা তো আমাদের প্রস্তুতি নষ্ট করবে। তারপরও আমি মনে করি, খেলোয়াড়রা নিউজিল্যান্ড থেকে যেভাবে খেলে এসেছে তার একটা ধারাবাহিকতা রয়ে গেছে। সুতরাং বৃষ্টি্র কারণে অনুশীলন না হলেও মোটামুটি প্রস্তুত তারা।'

সুপার টুয়েলভে যে সব দল নতুন করে যুক্ত হয়েছে তাদের নিয়ে জালাল ইউনুস বলেন, 'আমাকে যদি জিজ্ঞেস করেন তাহলে আমি বলব এই পর্বে যারা কোয়ালিফাই করেছে তাদের সবারই সামর্থ্য আছে এবং সবাই খুব শক্তিশালী দল। সবাই এখানে প্রমাণ দিয়ে এসেছে। আপনি দেখুন, যতগুলো সহযোগী দেশ খেলেছে এখানে- নামিবিয়া, স্কটল্যান্ড, নেদারল্যান্ডস, জিম্বাবুয়ে, তারা সবাই এই ফরম্যাটে খুব ভালো করেছে। তাদের পারফরম্যান্স খুবই ভালো ছিল। কোয়ালিফাইং রাউন্ডে আপনারা সবাই খেলা দেখেছেন। প্রতিটি ম্যাচেই কিন্তু প্রতিযোগিতা ছিল। তারা দারুণ ফাইট করেছে এবং কাছাকাছি ছিল। এখানে নামিবিয়াও চলে আসতে পারতো। তার মানে প্রতিটি দলই ভালো খেলেছে।'