NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিউইয়র্ক সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতের সমাধান কেবল কূটনীতিতেই : ইরান এশিয়ান গেমসে চালকের আসনে চীন, কোন দেশের কত পদক বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট
Logo
logo

২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি


খবর   প্রকাশিত:  ২২ অক্টোবর, ২০২৪, ০৮:৪১ এএম

২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রেকর্ড এক হাজার ৩৪ নতুন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।

আজ রবিবার (২৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো এক হাজার ৩৪ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তি হয়েছেন।

 

এর মধ্যে ঢাকায় ৫৮৯ জন এবং ঢাকার বাইরে ৪৪৫ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

 

বর্তমানে সারা দেশে সর্বমোট তিন হাজার ৪৯২ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে দুই হাজার ২৮৬ জন এবং ঢাকার বাইরে সারা দেশে এক হাজার ২০৬ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

এতে বলা হয়, এ বছরের ১ জানুয়ারি থেকে ২৩ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৩১ হাজার ৬৩ জন। একই সময় সারা দেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা সর্বমোট ২৭ হাজার ৪৫৮ জন।