NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ইরানের ৭ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি জাতিসংঘে দূরদর্শী ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন বাংলাদেশকে নিয়ে ট্রুথ সোশ্যালে ট্রাম্পের পোস্ট ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা-নিকাব, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও সীমা গাজায় নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সেনা নিহত বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়ন নিয়ে আলোচনা
Logo
logo

পেসারদের গুরুত্বটা বোঝেন সাকিব


খবর   প্রকাশিত:  ২৯ জানুয়ারী, ২০২৫, ০৬:৩৩ এএম

>
পেসারদের গুরুত্বটা বোঝেন সাকিব

দীর্ঘ ১৫ বছর পর দ্বিতীয় রাউন্ডের ম্যাচে আজ জয় পেয়েছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। হোবার্টের বেলেরিভ ওভালে সোমবার নেদারল্যান্ডসকে ৯ রানে হারিয়েছে টাইগাররা। সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি ফরম্যাটে ভালো অবস্থানে ছিল না বাংলাদেশ দল। সে কারণে ম্যাচ জয়ের পর অধিনায়ক সাকিব জানালেন, জয় পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ ছিল।

টস হেরে ব্যাট করতে নেমে সৌম্য সরকার-নাজমুল হোসেন শান্তর উদ্বোধনী জুটি দলকে ভালো শুরু এনে দেয়। অবশ্য পরবর্তীতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। তবে কঠিন সে চাপকে সামাল নেন আফিফ হোসেন। শেষদিকে মোসাদ্দেকের ২০ রানে সম্মানজনক স্কোর (১৪৪ রান) দাঁড় করায় বাংলাদেশ। তবে সাকিব মনে করেন, ১০ রান কম করেছে তার দল। ১৫৫ রান একটি দুর্দান্ত টোটাল হতো বলে জানিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে সাকিব বলেন, ‘জয় পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমি টি-টোয়েন্টি বিশ্বকাপের সব সংস্করণ খেলেছি কিন্তু আমরা জিততে পারিনি এবং সেটা আমার মনের ভিতরে ছিল। ম্যাচে আমরা নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকি এবং সেটা আমাদের কাজে আসেনি। আমরা জানতাম যে ১৫৫ একটি দুর্দান্ত টোটাল হবে, যদিও আমরা ১০ রান কম করেছিলাম।’

নেদারল্যান্ডসের বিপক্ষে টাইগার পেসাররা ভালো বোলিং করেছে, সেই কৃতিত্ব অধিনায়ক সাকিব নিজেও দিলেন পেসারদের। এ নিয়ে সাকিব বলেন, ‘ফাস্ট বোলাররা ভালো বোলিং করেছে। আমরা ফাস্ট বোলিংয়ের গুরুত্ব বুঝি, আমরা খুব ভালো কিছু বোলার পেয়েছি। তাসকিন আমাদের জন্য ভালো বোলার, তার অভিজ্ঞতা ও পেস আছে। আমাদের দলের বেশিরভাগ ফিল্ডারই চটপটে এবং দ্রুত। মাঠে আমরা ৫-১০ রান বাঁচাতে পারি, আর সেটাই বড় পার্থক্য হতে পারে।’