NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

পর্নোগ্রাফির ব্যাপারে নান-যাজকদের সতর্ক করলেন পোপ


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৮:৪৬ এএম

>
পর্নোগ্রাফির ব্যাপারে নান-যাজকদের সতর্ক করলেন পোপ

রোমের ধর্মযাজকদের অনলাইন পর্নোগ্রাফির ভয়াবহতা সম্পর্কে সতর্ক করে দিয়েছেন পোপ ফ্রান্সিস। পর্নোগ্রাফিকে প্রলোভন হিসেবে অভিহিত করেছেন তিনি।  

পোপ ফ্রান্সিস বলেছেন, পর্নোগ্রাফি 'পুরোহিত হৃদয়কে দুর্বল' করে দেয়। গত সোমবার ভ্যাটিকানে এক বৈঠকের সময় নান ও ধর্মযাজকদের বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর দেন পোপ।

এ সময় তিনি বিজ্ঞান ও বিশ্বাসের মিলন এবং ব্যক্তিগত ত্রুটিগুলোর সঙ্গে লড়াই করে সৎভাবে বেঁচে থাকার চেষ্টা করার বিষয়ে আলোচনা করেন।

নান ও ধর্মযাজকরা পর্নোগ্রাফি দেখেন বলেও অভিযোগ করেছেন পোপ ফ্রান্সিস। একইসঙ্গে তাদের এ ব্যাপারে সতর্কও করেছেন তিনি।  
বিবিসি জানিয়েছে, ৮৬ বছর বয়সী পোপ ফ্রান্সিস কীভাবে ডিজিটাল এবং সোশ্যাল মিডিয়ার সর্বোত্তম ব্যবহার করা উচিত, সে সম্পর্কে একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে যাজক ও নানদের পর্নোগ্রাফি দেখার ব্যাপারে মুখ খোলেন।

পোপ ফ্রান্সিস বলেছেন, পর্নোগ্রাফি ‘একটি পাপ; যা অনেক লোকের মধ্যে আছে... এমনকি ধর্মযাজক এবং নানদেরও’। ধর্মযাজক ও সেমিনারিয়ানদের তিনি বলেন, ‘সেখান থেকে শয়তান প্রবেশ করে। ’

পোপ বলেন, ডিজিটাল এবং সোশ্যাল মিডিয়ার অপশনগুলো ব্যবহার করা উচিত। তবে এতে বেশি সময় নষ্ট করা উচিত নয়। পরিশুদ্ধ হৃদয় কখনো এই পর্নোগ্রাফি বা অশ্লীল তথ্য পেতে পারে না।

পোপ পরামর্শ দিয়েছেন, আপনার ফোন থেকে এটি (পর্নোগ্রাফি) মুছে ফেলুন, যাতে আপনার হাতে সেগুলো দেখার মতো প্রলোভন না থাকে।