NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

সুইডেনে সতেরো শতকের যুদ্ধজাহাজ খুঁজে পেলেন প্রত্নতত্ত্ববিদরা


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:৪৭ পিএম

সুইডেনে সতেরো শতকের যুদ্ধজাহাজ খুঁজে পেলেন প্রত্নতত্ত্ববিদরা

আর্ন্তজাতিক ডেস্ক: সুইডেনে সতেরো শতকের পুরনো এক যুদ্ধজাহাজ খুঁজে পেয়েছেন প্রত্নতত্ত্ববিদরা। জাহাজটির নাম অ্যাপিলিট। এটি তৈরি হয়েছিল ১৬২৫ সালে। তৎকালীন রাজা গুস্তাভাস অ্যাডলফাসের নির্দেশে সে বছর চারটি যুদ্ধজাহাজ তৈরি হয়।

 

অ্যাপিলিট সেটিরই একটি।

 

সিএনএন জানিয়েছে, গত সোমবার দেশটির মিউজিয়াম অব রেকস নিশ্চিত করেছে এ খবর। জাহাজটি তৈরি হয়েছিল সে সময়ে রণতরি নির্মাতা হাইন জ্যাকবসনের হাতে। পর পর দুটি জাহাজ তৈরি করেছিলেন তিনি।  

প্রথমে তৈরি করেন ‘ভাসা’ নামের একটি যুদ্ধজাহাজ। উদ্বোধনী যাত্রায়ই ডুবে যায় সেটি। সেটির দুর্বলতা অনুসন্ধান করে পরে গড়ে তোলা হয় অ্যাপিলিট।  

নির্মাণ-পরবর্তী ৩০ বছর ইউরোপের বিভিন্ন যুদ্ধে ভূমিকা রেখেছে জাহাজটি। পুরনো হয়ে যাওয়ায় একপর্যায়ে ইচ্ছা করেই ডুবিয়ে দেওয়া হয় সেটি। ভাসা নামের জাহাজটির অবশিষ্টাংশ বহু আগে প্রত্নতত্ত্ববিদদের হাতে এলেও এত দিন অধরা ছিল অ্যাপিলিট। জাহাজটির হদিসই মিলছিল না।  

kalerkantho

২০২১ সালের ডিসেম্বরে পুরনো এক জাহাজের হদিস পান মিউজিয়াম অব রেকসের সমুদ্রবিষয়ক প্রত্নতত্ত্ববিদরা। পরে বিস্তর গবেষণা চালিয়ে বুঝতে পারেন, এই সেই কাঙ্ক্ষিত অ্যাপিলিট।  

জাদুঘরটির এক প্রত্নতত্ত্ববিদ এই আবিষ্কারকে ‘আশ্চর্যজনক’ অভিহিত করেছেন। আঠারো শতকে ওই স্থানের সমুদ্রতল ছিল পাথরে ঢাকা। উনিশ শতকের শুরুর ভাগে ড্রেজিং করে পাথরগুলো তুলে আনা হয়।   

সূত্র : সিএনএন।