NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব : প্রধানমন্ত্রী ‘ইরানি হামলার’ জেরে জরুরি বৈঠকে বসছে আরব লিগ ট্রাম্পের হুমকির পরপরই পাল্টা সতর্কবার্তা দিল ইরান ‘রোনালদোর চোট ধারণার চেয়েও গুরুতর’ তৃষার সঙ্গে ম্যাচিং পোশাকে বিয়েবাড়িতে বিজয়, ফের আদালতে স্ত্রী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প
Logo
logo

টরন্টোয় টহলে বাড়াছে পুলিশের সংখ্যা


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১১:২৫ এএম

টরন্টোয় টহলে বাড়াছে পুলিশের সংখ্যা

আর্ন্তজাতিক ডেস্ক: টরন্টোনিয়ানরা শিগগিরই আরও বেশি পুলিশ সদস্যকে তাদের আশপাশে টহল দিতে দেখবেন। স্থানীয় সময় শনিবার সকালে অন্তর্বর্তী পুলিশ প্রধান জেমস র‍্যামার এবং মেয়র জন টরি নেইবারহুড কমিউনিটি অফিসার প্রোগ্রাম (এনসিওপি) সম্প্রসারণ সম্পর্কে আরও বিশদ বর্ণনা করবেন।

অপরাধ ও বিভিন্ন সমস্যা সমাধান ও বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে ২০১৩ সালে এই প্রোগ্রাম চালু হয়েছিল। কমিউনিটি অফিসাররা বর্তমানে ১৬টি পুলিশ বিভাগে কাজ করছেন। তারা যেকোনো সমস্যায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছতে পারেন এবং বাসিন্দাদের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারেন। এই দলের সদস্যরা স্কুল পরিদর্শন করে, স্থানীয় অনুষ্ঠানে যোগ দেয় এবং এলাকার ব্যবসার মালিকদের সাথে দেখা করে।

এই সর্বশেষ সম্প্রসারণের মাধ্যমে টরন্টো পুলিশের এনসিওপি এখন টরন্টোর ১৫৮টি চিহ্নিত আবাসিক এলাকার মধ্যে ৫১টিতে সেবা দেবে। নতুন সংযোজিত আশেপাশের এলাকা যারা এসব অফিসারদের দেখতে পাবেন তাদের মধ্যে রয়েছে রকক্লিফ-স্মিথ (১২ বিভাগ), সাউথ পার্কডেল (১৪বিভাগ), নিউ টরন্টো (২২ বিভাগ), এলমস-ওল্ড রেক্সডেল (২৩ বিভাগ), ইয়র্ক ইউনিভার্সিটি হাইটস (৩১ বিভাগ), ক্ল্যান্টন পার্ক এবং এঙ্গেলমাউন্ট-লরেন্স ৩২ বিভাগ), ডরসেট পার্ক (৪১ বিভাগ), এগ্লিনটন ইস্ট এবং গল্ফডেল-সিডারব্রে-ওবার্ন (৪৩বিভাগ), হারবারফ্রন্ট-সিটি প্লেস (৫৩ বিভাগ), এবং ড্যানফোর্থ এবং টেলর-ম্যাসি (৫৫ বিভাগ)। বিভাগ অনুসারে আশেপাশের কমিউনিটি অফিসারদের একটি সম্পূর্ণ তালিকা TPS ওয়েব সাইটে পাওয়া যাবে।