NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

আজ শাবনাজের জন্মদিন, যা বললেন পরিবারের সদস্যরা


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০২:২৮ পিএম

>
আজ শাবনাজের জন্মদিন, যা বললেন পরিবারের সদস্যরা

নব্বই দশকের প্রথম ঝড় বলা যায় চিত্রনায়িকা শাবনাজকে। একই ধরনের গৎবাঁধা কাহিনী আর একই মুখ বারবার দেখতে দেখতে যখন দর্শক ক্লান্ত, ঠিক তখনই এলো স্নিগ্ধ-সুন্দর কিশোরী মুখ। তার নাম শাবনাজ। আজ শনিবার (২৯ অক্টোবর) এই অভিনেত্রীর জন্মদিন।

শাবানা, ববিতা, রোজিনা, সুনেত্রা, দিতি, সুচরিতা, চম্পাদের মতো নামিদামি তারকাদের ভিড়ে তারুণ্যের এক ভিন্ন ধারা এনে দিয়েছিলেন গুণী এই অভিনেত্রী। চিত্রনায়িকা শাবনাজ দর্শকদের কাছে ‘শাবনাজ’ নামে পরিচিত হলেও তার পারিবারিক নাম সাবরিনা তানিয়া। তিন বোনের মধ্যে তিনি সবার বড়।

শাবনাজের বাবা নাট্যশিল্পী স ম হুমায়ূন। তার সঙ্গে ব্যক্তিগতভাবে পরিচিত ছিলেন গুণী পরিচালক আজিজুর রহমান। তার মাধ্যমেই পরিচালক এহতেশামের হাত ধরে রূপালি পর্দায় পা বাড়ান শাবনাজ।

‘চাঁদনী’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে ঢাকাই সিনেমায় অভিষেক হয় তার। খ্যাতিমান নির্মাতা এহতেশামের এই সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করে সবার মন জয় করে নেন ডাগর ডাগর চোখ আর নজরকাড়া হাসির মিষ্টি মেয়েটি।