NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo
দক্ষিণ কোরিয়া

হ্যালোইন উৎসবে পদদলিত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৫১


খবর   প্রকাশিত:  ১৬ নভেম্বর, ২০২৪, ০৫:৩৬ এএম

হ্যালোইন উৎসবে পদদলিত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৫১

আর্ন্তজাতিক ডেস্ক: দক্ষিণ কোরিয়ায় হ্যালোইন উৎসবে পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৫১ জনে ঠেকেছে। নিহতদের মধ্যে ১৯ জন বিদেশি নাগরিক রয়েছেন। এ ঘটনায় আরো অন্তত ১৫০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।

 

সেক্ষেত্রে নিহতের সংখ্যা আরো বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

 

জরুরি সেবা বিভাগের কর্মকর্তাদের বরাত দিয়ে স্ট্রেইট টাইমস জানিয়েছে, স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানী সিউলের ইথেওন এলাকায় পদদলনের ঘটনাটি ঘটে।

সিউলের দমকল বাহিনীর কর্মকর্তা চোই সুং-বিওম বলেছেন, হ্যালোইন উদ্‌যাপনের মধ্যে একটি সরু গলিতে বিপুলসংখ্যক মানুষ উপস্থিত হলে পদদলনের ঘটনাটি ঘটেছে।  

করোনাভাইরাস মহামারির কারণে সিউলে হ্যালোইন উৎসব বন্ধ ছিল। করোনা আবহে এবারই প্রথম হ্যালোইন উৎসব আয়োজন হলো। সেখানে মাস্ক পরার বাধ্যবাধকতা ছিল না।

হ্যালোইন উৎসব পালনকারীদের কাছে সিউলের ইথেওন এলাকা খুবই জনপ্রিয়। গতকাল শনিবার রাতে ওই এলাকায় অন্তত এক লাখ মানুষ জমায়েত হয়েছিলেন।  

পদদলনের ঘটনার আগে সোশ্যাল মিডিয়ায় অনেকে পোস্ট দিয়ে সেখানে অতিরিক্ত ভিড়ের কথা উল্লেখ করেছেন। কেউ কেউ এটাও বলেছেন যে, ওই স্থান নিরাপদ নয়।

প্রত্যক্ষদর্শীরা বলেছেন, পদদলনের ঘটনার আগে সেখানে গোলমাল সৃষ্টি হয়। পুলিশ উপস্থিত জনতাকে সামাল দিতে পারেনি।  

পদদলনের ঘটনাস্থলের কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেসব ভিডিওতে দেখা যায়, রাস্তার ওপর ব্যাগে করে মরদেহ রাখা হয়েছে। জরুরি চিকিৎসাসেবা দিয়ে আহত ব্যক্তিদের বাঁচানোর চেষ্টা করছেন উদ্ধারকর্মীরা। রাস্তায় একজন আরেকজনের ওপর পড়ে আছেন।
সূত্র: স্ট্রেইট টাইমস