NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুলাই ৮, ২০২৬ | ২৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

দিন শেষে জীবন খুবই আনন্দময়: আসাদুজ্জামান নূর


খবর   প্রকাশিত:  ২৫ নভেম্বর, ২০২৩, ০১:১২ পিএম

>
দিন শেষে জীবন খুবই আনন্দময়: আসাদুজ্জামান নূর

বাংলা নাটকের সব সময়ের সেরা অভিনেতাদের একজন তিনি। ‘কোথাও কেউ নেই’ নাটকে তার করা ‘বাকের ভাই’ চরিত্রটি দেশীয় নাটকের ইতিহাসে অন্যতম এক মাইলফলক। সিনেমায় অভিনয় করেও ছড়িয়েছেন দ্যুতি। আবৃত্তি শিল্পী হিসেবেও তিনি নন্দিত। একাত্তরের মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ এবং রাজনৈতিক ভূমিকা সব মিলিয়ে নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়। তিনি আসাদুজ্জামান নূর।

আজ (৩১ অক্টোবর) এই কিংবদন্তি অভিনেতার জন্মদিন। ১৯৪৬ সালের এই দিনে ব্রিটিশ ভারতের জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন তিনি। আজ পা দিলেন ৭৬-এ।

জীবনকে কীভাবে দেখছেন? এমন এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান নূর বলেন, ‘জীবন মানে আমি বুঝি কর্ম। একেক মানুষ একেকরকম কাজের সঙ্গে জড়িত থাকেন। কেউ কবিতা লেখেন, কেউ কারখানায় কাজ করেন, কেউ জমি চাষ করেন, কেউবা ছবি আঁকেন। আমি অভিনেতা হয়েছি। অভিনয় করেছি। দিন শেষে জীবন খুবই আনন্দময়।’

আসাদুজ্জামান নূর বেড়ে উঠেছেন বাংলাদেশের নীলফামারীতে। ছাত্রাবস্থায় তিনি রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন। সশরীরে অংশ নিয়েছেন মহান মুক্তিযুদ্ধেও। এছাড়া স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনেও সক্রিয় ছিলেন।

আসাদুজ্জামান নূর

রাজনীতির পাশাপাশি থিয়েটার ও আবৃত্তি চর্চায় যুক্ত হন আসাদুজ্জামান নূর। এরপর নাম লেখান টিভি নাটক ও সিনেমায়। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলো হলো- ‘এইসব দিনরাত্রি’, ‘অয়োময়’, ‘বহুব্রীহি’, ‘কোথাও কেউ নেই’, ‘আজ রবিবার’, ‘সবুজ ছায়া’, ‘নক্ষত্রের রাত’ ইত্যাদি।

এছাড়া তিনি বেশ কিছু নন্দিত সিনেমায় অভিনয় করেছেন। যেমন; ‘দহন’, ‘শঙ্খনীল কারাগার’, ‘আগুনের পরশমণি’, ‘চন্দ্রকথা’, ‘দারুচিনি দ্বীপ’, ‘নয় নম্বর বিপদ সংকেত’, ‘ঘেটুপুত্র কমলা’।