NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬ | ২৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের বাংলাদেশের ‘দেলুপি’তে যুক্ত হলেন বলিউডের অনুরাগ কাশ্যপ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী নিউইয়র্কে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ গুলিবিদ্ধ ৮ মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি ‘এখানেই শুরু, এখানেই শেষ হলো’ বলে অবসরের ইঙ্গিত নেইমারের দুজন দুই ধর্মের অনুসারী, কোন রীতিতে বিয়ে করলেন আমির-গৌরী? জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন : প্রধানমন্ত্রী
Logo
logo

রাষ্ট্রপতির সঙ্গে রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধিদলের সাক্ষাৎ


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৪:৪৫ এএম

>
রাষ্ট্রপতির সঙ্গে রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধিদলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে আজ সন্ধ্যায় বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির একটি প্রতিনিধিদল।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এ টি এম আবদুল ওয়াহহাব সোসাইটির নবনির্বাচিত বোর্ড সদস্যদের নেতৃত্ব দেন।

সাক্ষাৎকালে তারা রাষ্ট্রপতিকে সোসাইটির সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন এবং দায়িত্ব পালনে তার সহযোগিতা কামনা করেন।

রাষ্ট্রপ্রধান প্রাকৃতিক দুর্যোগ এবং দুর্যোগ পরবর্তী বিভিন্ন মানবিক সহায়তা কাজে রেড ক্রিসেন্ট সোসাইটির ভূমিকার প্রশংসা করেন।

তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আর্তমানবতার সেবায় সর্বাত্মক প্রয়াস অব্যাহত রাখবে।

আবদুল হামিদ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিটি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশনা দেন।

রাষ্ট্রপতি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উন্নয়নে সার্বিক সহযোগিতারও আশ্বাস দেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।